দেশের সমুদ্র বন্দরসমূহকে সতর্ক সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে



ঢাকা, ১০ অক্টোবর, ২০১৭ : উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর স্থল নি¤œচাপটি সরে যাওয়ায় চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের এক সতর্কবার্তায় আজ এ কথা বলা হয়েছে।
এতে বলা হয়, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশ উপকূলীয় এলাকায় এবং সমুদ্র বন্দরসমূহের উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাাবনা নেই।
সতর্কবার্তায় উত্তর বঙ্গোসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, বাংলাদেশ ও তৎসংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোসাগর এলাকায় অবস্থানরত স্থল গভীর নিন্মচাপটি সামান্য পশ্চিম-উত্তর পশ্চিম দিকে সরে গিয়ে আজ সকাল ৯টায় গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, তৎসংলগ্ন বাংলাদেশের দক্ষিণাঞ্চল এলাকায় অবস্থান করছিল। এটি স্থলভাগের উপর দিয়ে আরও পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও দুর্বল হতে পারে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.