সুন্দরগঞ্জে বৃদ্ধের আত্মহত্যা

Image result for আত্মহত্যা

আবু বক্কর সিদ্দিক, গাইবান্ধা জেলা প্রতিনিধি: গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের হাতিবান্ধা গ্রামে হাবিবুর রহমান হবি (৭৬) নামে এক বৃদ্ধ নিজ ঘরেই বিষপানে আত্মহত্যা করেছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, রবিবার ভোরে নিজ ঘরে সবার অলক্ষ্যে বিষপান করে আত্মহত্যা করে। সে ঐ গ্রামের মৃত হোসেন আলীর পুত্র ছিল। সে দীর্ঘ দিন ধরে পেটের ব্যাথা ও প্যারালাইসিসে ভুগছিল। এব্যাপারে নিহতের পুত্র খয়বর হোসেন থানায় একটি ইউডি মামলা করেছেন।

বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক- তাঅজুল ইসলাম বলেন, লাশের সুরুতহাল রিপোর্টে আত্মহত্যার পর্যাপ্ত আলামত মেলায় লাশ দাফনের নির্দেশ দেয়া হয়েছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.