চব্বিশঘন্টা ডটকমবাজ!



চব্বিশঘন্টা ডটকমবাজ!

ফেসবুক থেকে-

Ali Akhtar Golam Kibria
 
চট্টগ্রামের ছাত্রলীগ নেতা সুদীপ্ত বিশ্বাসকে গত শুক্রবার সকালে তার নালাপাড়ার বাসার অদূরে পিটিয়ে মেরে ফেলা হলো। নিশ্চয়ই এটি জাতির জন্য একটি মারাত্মক কষ্টদায়ক ঘটনা। অবশ্য এরকম কষ্টদায়ক ঘটনা দেখতে দেখতে আমরা অনেকটা ধাতস্থ হয়ে গেছি। আমরা এও দেখেছি যে, এ ধরনের হত্যাকাণ্ডে সংশ্লিষ্ট দুর্বৃত্তদের ধরে এনে বিচারের আওতায় আনার নজির খুব একটা সচরাচর নয়। খুনোখুনি তো আপন গতিতে চলছেই, খুনের পর চব্বিশঘন্টা ডটকমবাজদের গরম গরম বক্তৃতা চলছেই, মানুষ হুহু করে কাঁদছেই। এসব দৃশ্য দেখে মনটা বড় বেশি দুর্বল হয়ে পড়েছে। ছাত্রনেতা, নেতা, কর্মী, ভোটার, বিরোধী পক্ষ, দর্জি, মুচি যেই হোক না কেন- সকলে মানুষ। মানুষকে খুন করলে বিশ্বমানবতাকে খুন করা হয়। এই কথাটি আমরা সকলে স্বীকার করি, অথচ মেনে চলি না। দুর্বল মনের একজন বাঙালি হিসেবে প্রশ্ন করি- গুমখুনের যে থকথকে কাদা আমাদের মনোজগতে তৈরি হয়েছে, যে কাদায় আমাদের চেতনাবোধ ক্রমাগত তলিয়ে যাচ্ছে - সেই কাদা কারা তৈরি করেছে? সে কাদা তো আমাদের অগণতান্ত্রিক পচাগলা রাজনীতিই তৈরি করেছে। নাহলে নিহত সুদীপ্তর বাবা মেঘনাদ বিশ্বাস সাংবাদিকদের কেন বলেন, 'এতোকিছু কেন জানতে চাচ্ছেন? আমরা তো জানি, ছেলের বিচার হবে না।'
ভাই মেঘনাদ বিশ্বাস, আমার ছেলেও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের একজন কর্মী। আমিও আতংকে থাকি। আমি আপনার বুকের ভাষা নির্ভুলভাবে পড়তে পারি ভাই। আসেন, দুই ভাই বিশ্বমানবতার জন্য গলা ছেড়ে কাঁদি। চিৎকার করে বলি, আমরা আজ এতো নিরাপদ কেন? আমাদের ঠিকানা কি ওই চব্বিশঘন্টা ডটকমবাজদের ড্রয়িংরুম? মানি না।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.