একটি অসংলগ্ন কথোপকথন




একটি অসংলগ্ন কথোপকথন

 Ali Akhtar Golam Kibria


ফেসবুক থেকে

অভিজ্ঞতা বড়ই বিচিত্র। বন্ধু নন এমন একজন ফেসবুক ব্যবহারকারী তার এক বন্ধুর সঙ্গে তার অসংলগ্ন কথোপকথনের একটি স্ক্রিনশট আজ বিকেলে আমাকে ইনবক্সে পাঠিয়ে দিয়েছেন- যাতে আমি তার ওই বন্ধুকে ভুল বুঝি। আমি যেন তার ওই বন্ধুটি সম্পর্কে মনে মনে খারাপ ধারণা পোষণ করি।
আমি লিখলাম-
এই স্ক্রিনশটটি আপনার ওই বন্ধুর ক্ষতি করার জন্য আমাকে পাঠিয়ে দিয়ে আপনি বরং আপনারই নোংরা-জঘন্য চরিত্রের পরিচয় তুলে ধরেছেন। আমি মনে করছি, এটি সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত।
এই স্ক্রিনশটটি বিশ্বাস করার কোনো প্রয়োজন আমার আছে কি?
আপনি এবং এই স্ক্রিনশটটি যে ফেইক নয়, তার কী নিশ্চয়তা আছে বলুন? এই ডিজিটাল যুগে অনেক কিছুই তো বানানো যায়। যদি বলি, আপনার ওই বন্ধুকে ব্ল্যাকমেইল করার জন্য আপনি এটা বানিয়েছেন, হয়তো টাকা চেয়ে পাননি, কী বলেন?
যদি এটি ফেইক বা ভূয়া নাও হয়- তাতে আমার কী ক্ষতি হলো যে আমাকে মাথা ঘামাতে হবে? আপনার ওই বন্ধু আপনার সঙ্গে নোংরা ভাষায় চ্যাটিং করেছে বলতে চাচ্ছেন, আপনিও তো সমানভাবে নোংরামিটা করেছেন। এটা আপনাদের ব্যক্তিগত গোপন ব্যাপার। আমাকে এসব দেখতে বা শুনতে হবে কেন?
শুনুন, আমি আপনার ওই বন্ধুটিকে খারাপ ভাবছি না (তিনি আমার বন্ধু হন বা না হন), আমি খারাপ ভাবছি আপনাকে। আপনি অত্যন্ত কুরুচিসম্পন্ন এবং অত্যন্ত নোংরা চরিত্রের মানুষ। আপনি একজন কুৎসা রটনাকারী। আমি থুতু দিলাম। ওয়াক...থু.....
====
(এরপর উনি আমাকে এপর্যন্ত কিছু লেখেননি। কিছুই বুঝলাম না। স্ক্রিনশটটি ডিলিট করে দিয়েছি। কারণ ময়লা আবর্জনা ঘরে রাখলে ঘরের সৌন্দর্য নষ্ট হয়।)

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.