সুইডেনের রেডিও স্টেশনে আইএসের গান !

সুইডেনের রেডিও স্টেশনে আইএসের গান !

আন্তর্জাতিক ডেস্ক: সুইডেনের এক জনপ্রিয় রেডিও স্টেশনে হঠাৎ বাজতে শুরু করে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) একটি গান ‘ফর দ্য সেক অব আল্লাহ'। এই গানটি আইএসের 'রিক্রুটমেন্ট' সঙ্গীত হিসেবে পরিচিত। নতুন নতুন জঙ্গি দলে টানার জন্য আইএস এই গান ব্যবহার করে।

সুইডেনের দক্ষিণাঞ্চলের নগর মালমোর জনপ্রিয় রেডিও ‘মিক্স মেগাপোল' স্টেশনে শুক্রবার সকালে পুরুষ কণ্ঠে ইংরেজিতে প্রায় আধ ঘন্টা ধরে বার বার বেজেছে গানটি।

স্টেশনটির কর্তৃপক্ষের সন্দেহ, তাদের রেডিও ফ্রিকোয়েন্সি হাইজ্যাক করেছিল আইএস। স্টকহোমে সকালের অনুষ্ঠানের উপস্থাপকের কোন ধারণাই ছিল না যে মালমোতে তাদের স্টেশন থেকে 'ফর দ্য সেক অব আল্লাহ' বেজে চলেছে।

পশ্চিম ইরাক এবং সিরিয়া থেকে নতুন নতুন জঙ্গি রিক্রুট করার জন্য আইএস এই গানটি ব্যবহার করে। গানের একটি কলি হচ্ছে, ‘আমরা বেহেশতের দরোজায় মিছিল করে যাবো, সেখানে আমাদের জন্য অপেক্ষা করছে হুরপরী।’

মিক্স মেগাপোল স্টেশনের জন মুখপাত্র জানিয়েছেন, তাদের বিশ্বাস কোন গোপন ট্রান্সমিটার ব্যবহার করে কেউ তাদের ফ্রিকোয়েন্সি ব্যবহার করে এই কাজ করেছে।

তিনি একটি স্থানীয় সংবাদপত্রকে বলেন, আমরা এ নিয়ে অনেক ফোন পেয়েছি। আমরা খুশি যে লোকজন সতর্ক আছেন এবং আমরা এখন এই বিষয়টি খু্বই গুরুত্ব দিয়ে দেখছি। বিষয়টি সুইডেনের জাতীয় টেলিকম এজেন্সি ও পুলিশকে জানানো হয়েছে।

সুইডেনের জনপ্রিয় রেডিও স্টেশনগুলোর একটি মিক্স মেগাপোল, যেটির শ্রোতা সংখ্যা প্রায় ১৪ লাখ। তবে এদিন শুধু সুইডেনের দক্ষিণাঞ্চলের নগর মালমোর শ্রোতারা ওই গান শুনতে পান। সূত্র: বিবিসি

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.