হোসেন শহীদ সোহ্‌রাওয়ার্দী স্মৃতি পদক পেলেন প্রধান শিক্ষক রেজাউল করিম প্রধান


ফারুক হোসেন (নিশাত) নিউজবিজয় প্রতিবেদক: লালমনিরহাটের হাতীবান্ধা এসএস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম প্রধান পেলেন হোসেন শহীদ সোহ্‌রাওয়ার্দী পরিষদ কর্তৃক সম্মাননা ।
শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদান রাখায় হোসেন শহীদ সোহ্‌রাওয়ার্দী স্মৃতি পরিষদ কর্তৃক এক অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে রেজাউল করিম প্রধানকে এ পদক দেয়া হয়েছে। ঢাকার প্রফেসর আখতার ইমাম অডিটোরিয়ামে গত ১০ নভেম্বর  “হোসেন শহীদ সোহ্‌রাওয়ার্দী কর্মময় জীবন”-শীর্ষক আলোচনা সভা,গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রীম কোর্টের আপীল বিভাগের বিচারপতি মো:ছিদ্দিকুর রহমান মিয়া ও বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত সচিব,অর্থ মন্ত্রনালয় পীরজাদা শহীদুল হারুন।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হোসেন শহীদ সোহ্‌রাওয়ার্দী স্মৃতি পরিষদের সভাপতি ভাষাসৈনিক মো:রেজাউল করিম।
 Image may contain: 6 people, people sitting

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.