আজ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপি’র সমাবেশ
ঢাকা: অাজ রবিবার প্রায় দেড় বছর পর সোহরাওয়ার্দী উদ্যানের
সমাবেশের মধ্য দিয়ে ঢাকায় কোনো জনসভায় বক্তৃতা দিতে যাচ্ছেন বিএনপি
চেয়ারপারসন খালেদা জিয়া। দুপুর ২টায় সমাবেশ শুরু হবে। এ সমাবেশে বিএনপি
চেয়ারপারসন বেগম খালেদা জিয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে
জানিয়েছেন দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।
গতকাল শনিবার সকালে এ সমাবেশ করতে পুলিশের পক্ষ থেকে ২৩টি শর্ত জুড়ে দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) অনুমতি দেয়। এরপর নয়াপল্টনে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শর্তগুলোর কথা জানিয়ে বলেন, ‘যেকোনো শর্তে সমাবেশ করবে বিএনপি’।
বিকেল ৫টার মধ্যে সমাবেশ শেষ করতে হবে। এটা অন্যতম প্রধান শর্ত। এছাড়াও, সমাবেশ স্থল ও এর আশপাশে বিএনপিকেই তাদের নিজস্ব ব্যবস্থাপনায় সিসি ক্যামেরা স্থাপন করতে বলেছে ডিএমপি। সমাবেশের শৃঙ্খলা বজায় রাখতে নিজস্ব স্বেচ্ছাসেবক দিয়ে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিতের করার শর্ত দেয়া হয়েছে। বিএনপির নেতা-কর্মীদেরকে মিছিল নিয়ে অনুষ্ঠানে না আসতেও বলেছে ডিএমপি।
উল্লেখ্য, দীর্ঘ উনিশ মাস পর রাজধানীতে জনসভার আয়োজন করতে যাচ্ছে বিএনপি। এ সমাবেশের মাধ্যমে নিজেদের জনপ্রিয়তা বা জনসমর্থনের বিষয়টি জানান দিতে চায় দলটি।
সর্বশেষ, ২০১৬ সালের ১ মে শ্রমিক দিবস উপলক্ষে শ্রমিক সমাবেশ করে বিএনপি। এর আগে ওই বছরের ৫ জানুয়ারি নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করার সুযোগ পায় দলটি। ২০১৪ সালের ৫ জানুয়ারির সংসদ নির্বাচনের দুই বছর পূর্তিতে ‘গণতন্ত্র হত্যা দিবস’ উপলক্ষে সেই সমাবেশ করে বিএনপি। শ্রমিক দল এর আয়োজন করে।
নিজেদের জনসমর্থন জানান দিতে আজ রবিবার ব্যাপক লোক সমাগম ঘটাতে চায় দলটি।

কোন মন্তব্য নেই