ভিন্নধর্মী চরিত্রে শাকিব
বিনোদন ডেস্ক: রোমান্টিক হিরো হিসেবেই পর্দায় বেশি দেখা যায়
চিত্রনায়ক শাকিব খানকে। মাঝেমধ্যে তিনি অ্যাকশন হিরো হিসেবেও হাজির হন।
মারামারি করে ঘায়েল করেন ভিলেনদের। তবে এবার শাকিবকে দেখা যাবে নতুন একটি
চরিত্রে। তিনি আসছেন রেসিং বাইকার হিসেবে।
শাকিব অভিনীত নতুন ছবি ‘নোলক’-এ রেসিং বাইকার হিসেবেই তিনি অভিনীত
করবেন। জাগো নিউজকে শাকিব বলেন, ‘একেবারেই নতুন আয়োজনে ছবিটি নির্মিত হবে।
এখানে দর্শক আমাকে নতুন লুক ও ব্যতিক্রমী চরিত্রে পাবেন। রেসিং বাইকার
চরিত্রটি আমার কাছে নতুন।’
‘নোলক’ ছবির শুটিং হবে হায়দ্রাবাদে। আগামীকাল থেকেই ছবির শুটিং শুরু
হবে। সেখানে যোগ দিতে আজ (বৃহস্পতিবার) সন্ধ্যার ফ্লাইটে ঢাকা ত্যাগ করবেন
শাকিব। টানা ২৫ দিন শুটিং করবেন তিনি। ।
এই ছবিতে শাকিবের নায়িকা ববি। শুটিংয়ে অংশ নিতে দুদিন আগেই হায়দ্রাবাদ
পৌঁছেছেন তিনি। ক্যামেরার সামনে দাঁড়ানোর আগে নিজেকে প্রস্তুত করে নিচ্ছেন।
ছবিটি পরিচালনা করছেন নবীন নির্মাতা রাশেদ রাহা, প্রযোজনা করছে বি
হ্যাপি এন্টারটেইনমেন্ট। ছবির অন্যান্য চরিত্রে অভিনয় করবেন ওমর সানী,
মৌসুমী প্রমুখ। আগামী বছর ছবিটি মুক্তি দেয়া হবে জানা যায়।

কোন মন্তব্য নেই