এমপি গোলাম মোস্তফার মৃত্যুতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী-স্পিকারের শোক
ঢাকা: গাইবান্ধার সুন্দরগঞ্জের এমপি গোলাম মোস্তফা আহমেদের মৃত্যুতে গভীর
শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও
স্পিকার শিরীন শারমিন চৌধুরী।
আজ মঙ্গলবার এক শোকবার্তায় তিনি গোলাম মোস্তফার রুহের মাগফিরাত কামনা করেন
এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
এক শোক বার্তা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সংসদ সদস্যের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন।
এক শোক বার্তা স্পিকার বলেন, সংসদ সদস্য গোলাম মোস্তফা আহমেদ ছিলেন
মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী একজন রাজনীতিবিদ। তিনি সমাজ সেবায়
গুরুত্বপূর্ণ অবদান রাখেন। তার মৃত্যুতে একটি সম্ভাবনার মৃত্যু হয়েছে।
স্পিকার এ সংসদ সদস্যের রুহের মাগফিরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া এবং সংসদের প্রধান হুইপ আ স ম ফিরোজ
পৃথক শোকবার্তায় সাংসদ গোলাম মোস্তফার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।
মাইক্রোবাসে করে ঢাকায় আসার পথে গত ১৮ নভেম্বর দুর্ঘটনায় আহত হন
গাইবান্ধার আওয়ামী লীগ নেতা গোলাম মোস্তফা। ঢাকার সম্মিলিত সামরিক
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ মঙ্গলবার সকালে তার মৃত্যু হয়।
গত বছর ডিসেম্বরে গাইবান্ধার সুন্দরগঞ্জের এমপি মনজুরুল ইসলাম লিটন খুন
হওয়ার পর চলতি বছর মার্চে উপনির্বাচনে গোলাম মোস্তফা ওই আসনের এমপি
নির্বাচিত হন।

কোন মন্তব্য নেই