স্ট্রিট লাইটের ‘রাত’ শেষ! বিজ্ঞানীদের প্রচেষ্টায় এবার আলো দেবে গাছ

https://www.kolkata24x7.com/wp-content/uploads/2017/12/glowing-tree-1.jpg

বিজয় ডেস্ক: অক্সিজেন, খাবারের, আসবাবাপত্রের জন্য কাঠের পাশাপাশি এবার আলোও দেবে গাছ! ভাবছেন প্রলাপ? মোটেই না৷ ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি(এমআইটি)-এর বিজ্ঞানীদের প্রচেষ্টাতেই এই অসম্ভব বিষয়টি এবার বাস্তবায়িত হতে চলেছে৷
এই বিজ্ঞানীরা গাছের পাতায় বিশেষ ন্যানোপার্টিকলের সাহায্যে ডিন লাইট যুক্ত করার প্রচেষ্টায় রয়েছেন বলে জানা গিয়েছে৷ বিষয়টি সফল হলে কাজের জায়গাতে এই গাছের চাহিদা বাড়বে বলে মনে করা হচ্ছে৷
এমআইটি-র অধ্যাপক মাইকেল স্ট্র্যানো জানিয়েছেন, এনার্জি মেটাবলিজম-এর মাধ্যমে আলো দেবে এই গাছ৷ একটি বই পড়ার জন্য যথেষ্ট আলো দেবে এই গাছ৷ এই গ্লোয়িং প্ল্যান্টটি তৈরি করার জন্য এমআইটি ইঞ্জিনিয়াররা লুসিফেরাস নামে একটি এনজাইমকে ব্যবহার করেছে৷

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.