দুপুরে রংপুরের বিপক্ষে মাঠে নামবে ঢাকা

দুপুরে রংপুরের বিপক্ষে মাঠে নামবে ঢাকা

স্পোটর্স ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) পঞ্চম আসর প্রায় শেষ হতে চলল। গ্রুপ পর্বের জমজমাট শেষ হয়ে এসেছে। আজই মাঠে গড়াবে গ্রুপ পর্বের শেষ দুটি ম্যাচ। এরপর কোয়ালিফায়ারের লড়াই। ১২ ডিসেম্বর মেগা ফাইনাল। শিরোপা লড়াইয়ে অবতীর্ণ হবে কোন দুটি দল? জানা যাবে ৮ এবং ১০ ডিসেম্বর।
 
তার আগে এখনো কিছু হিসাব-নিকাশের লড়াই বাকি রয়ে গিয়েছে। শেষ চারের ফরম্যাট যেহেতু সেমিফাইনালের মতো নয়, আইপিএলের আদলে কোয়ালিফায়ার এবং ইলিমিনেটর রাউন্ডের খেলা হবে, সে ক্ষেত্রে গ্রুপ পর্ব থেকে শীর্ষে থাকা দুই দল নকআউটে যে সুবিধা পাবে, পরের দুই দল সে সুবিধা পাবে না।
 
এ কারণেই পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দুটি দখলের লড়াই চলতে থাকে ফ্র্যাঞ্চাইজিগুলোর মধ্যে। আগেই নিশ্চিত হয়ে গিয়েছে, শেষ চারে খেলবে কোন চারটি দল। কুমিল্লা ভিক্টোরিয়ানস, ঢাকা ডায়নামাইটস, খুলনা টাইটানস এবং রংপুর রাইডার্স। 
 
দ্বিতীয় স্থান দখল করার লড়াইয়ে আজ সাকিব আল হাসানের দল ঢাকা ডায়নামাইটস মুখোমুখি হচ্ছে মাশরাফি বিন মর্তুজার দল রংপুর রাইডার্সের। দু’দলের প্রথমবার মুখোমুখি হওয়া ম্যাচটি ছিল বেশ শ্বাসরূদ্ধকর। একেবারে শেষ বলে এসে জিতেছে রংপুর। থিসারা পেরেরার বিধ্বংসী বোলিংয়ের সামনে কাইরন পোলার্ড বোল্ড হওয়ার পরই রংপুর ম্যাচটি জিতে যায়।
 
রংপুর শিবিরে সেই থিসারা পেরেরা এখন আর নেই। দলটিতে ক্রিস গেইল-ব্রেন্ডন ম্যাককালামসহ অনেক বড় বড় নাম থাকলেও কেন যেন ক্লিক করতে পারছে না তারা। এ কারণে, কাঙ্খিত সাফল্যও আসছে তাদের। আজ ঢাকার বিপক্ষে গেইল-ম্যাককালামরা কী করেন সেটাই দেখার বিষয়। অন্যদিকে ঢাকা রয়েছে দারুণ ফর্মে। প্রতিটি ম্যাচেই তাদের কোনো না কোনো ব্যাটসম্যান কিংবা বোলার নায়ক হয়ে যাচ্ছেন। এভিন লুইস, কাইরন পোলার্ড, আফ্রিদি, ডেলপোর্ট, সাকিব- সবাই ফর্মে। সুতরাং ঢাকারও জয়ের সম্ভাবনা প্রচুর। আজ নিদের প্রথম (দুপুর ১টায় শুরু) ম্যাচ শেষেই বোঝা যাবে, ভাগ্য কার পক্ষে ছিল আজ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.