তুরস্কের প্রধানমন্ত্রীর সঙ্গে খালেদা জিয়ার বৈঠক অনুষ্ঠিত
বিজয় ডেস্ক: বাংলাদেশে সফররত তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিমের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
রাজধানীর সোনারগাঁ হোটেলে আজ মঙ্গলবার সন্ধ্যায় এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন তারা। বৈঠক শুরুর কিছুক্ষণ আগে দলের শীর্ষ নেতাদের সঙ্গে নিয়ে হোটেলে পৌঁছান বেগম জিয়া।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও দলের শীর্ষ নেতারা বৈঠকে অংশ নেন। রোহিঙ্গা সমস্যা ছাড়াও বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন তারা। বৈঠক শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের জানিয়েছেন,, বাংলাদেশে কোন ধরনের রাজনীতি চলছে এবং আগামী নির্বাচনের অবস্থা কী দাঁড়াবে, সেই নির্বাচনে আমাদের কী ভূমিকা থাকবে, সরকারের ভূমিকা কেমন আছে, দেশ কেমন চলছে, একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য সরকার কী ভূমিকা পালন করছে, এসব বিষয় জানতে চেয়েছে তুরস্ক।
তিনি বলেন, আমরা আমাদের বক্তব্য দিয়েছি, তারা তাদের মতামত দিয়েছেন। বৈঠকে এসব বিষয় নিয়ে পারস্পরিক আলোচনা হয়েছে। মঙ্গলবার রাতে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে বিএনপি চেয়ারপারসনের সঙ্গে তুরস্কের প্রধানমন্ত্রীর বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, তুরস্কের প্রধানমন্ত্রী বাংলাদেশে এসেছেন মূলত রোহিঙ্গা সমস্যা সরেজমিনে দেখার জন্য এবং এই রোহিঙ্গা মুসলমানদের কিভাবে নিরাপত্তা সহকারে দেশে ফেরত পাঠানো যায় সে বিষয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে কথা বলতে তিনি এ দেশে এসেছেন। আপনারা জানেন প্রথম থেকেই তুরস্ক সরকার এবং দেশটির জনগণ এ ব্যাপারে সহানুভূতিশীল ছিল।
রোহিঙ্গারা যাতে নিজ দেশে ফেরত যেতে পারে এজন্য প্রথম থেকেই কাজ করছে তুরস্ক। তাদের ফাস্ট লেডি প্রথমেই এখানে এসেছিলেন, তারপরই বিষয়টা গোটা বিশ্বকে নাড়া দিয়েছে।

কোন মন্তব্য নেই