জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হতো না
সিদ্দিক হোসেন দিনাজপুর প্রতিনিধি: বুধবার সকাল ১০টায় দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার নিজপাড়া ইউনিয়নের নিজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়-০১ (বাঘডাঙ্গা মাঠ প্রাঙ্গণে) বীরগঞ্জ পাকহানাদার মুক্ত দিবস উদযাপন উপলক্ষ্যে একটি বর্ণাঢ্য র্যালী, ক্রীড়া অনুষ্ঠান, প্রীতি ফুটবল ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক মোঃ রফিকুল ইসলাম আসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ও বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম। তিনি তার বক্তব্যে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হতো না। আমরা বাংলা ভাষায় কথা বলতে পারতাম না। শেখ মুজিবুর রহমানের ডাকে বাংলার দামাল ছেলেরা পাকিস্তানি পাকহানদার বাহিনীর উপর ঝাপিয়ে পড়ে বাংলাদেশকে স্বাধীন করেছিল। সেই কারণে ০৬ই ডিসেম্বর বীরগঞ্জ উপজেলার বাঘাডাঙ্গা সর্বপ্রথম সূর্যের আলো দেখেছিল ১৯৭১ সালের আজকের এই দিনে। আজ বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকার যেভাবে দেশের উন্নয়নমূলক কাজ চালিয়ে যাচ্ছে ২০২১ সালের মধ্যে অবশ্যই বাংলাদেশ মধ্য আয়ের দেশে পরিণত হবে। শেখ হাসিনার সু-পুত্র শেখ ওয়াজেদ জয় ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে ব্যাপক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। সেই কারণে আজ আমরা হাতের মুঠোয় সবকিছু পাচ্ছি। তাই আবারও নৌকা মার্কায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য সকলের প্রতি আহ্বান জানান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বীরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব জাকারিয়া জাকা, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রাজিউর রহমান রাজু, কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি আবু হুসাইন বিপু, বীরগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি নুরিয়াস সাঈদ সরকার সহ আরও অনেকে। ক্রীড়া অনুষ্ঠানের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্ত ঘটে।


কোন মন্তব্য নেই