বিজয় দিবস ও সোনার বাংলা - চিত্তরঞ্জন গিরি
বিজয় দিবস ও সোনার বাংলা
-চিত্তরঞ্জন গিরি
একটা দ্বীপ যা ভোরের সূর্যোদয়কে সূর্যস্নানে মেখে
পাঁপড়িতে পাঁপড়িতে আলপনা আঁকে
বিস্তীর্ণ তরঙ্গ খেলে এক ঐশ্বরিক আনন্দে
অমাবস্যার নিশা উন্মুখ হয় আলোর উৎসুকে
শালুক পদ্ম আবার শরতের গান গায়
কৃষ্ণচূড়া দূর আকাশে ,উন্মুক্ত শরীরে,বিভঙ্গের
লালিত্যে,খুশির রঙ ছড়ায় ।
আজানের ধ্বনি আর হরির নামে ,বাঙালি
আজ-মুক্তির আরোগ্য সুধায় ।
সাতচল্লিশে মুক্তির আলো ,ফ্রানহপারে অভিসম্পাত
ডাইনোসরের পশ্চিমহাত পূবে আনে ঘাতপ্রতিঘাত !
জেগে উঠে একএকটা অন্ধকারের দৈত্য ।
কত কুঁড়ির বিনাশ -আত্মবলিদান আবাল বৃদ্ধ বনিতার !
সূর্যস্নাত শিশির -মুক্তি খোঁজে ,মুক্তি !
করাল কুয়াশায় মুখপুড়ে যায় -শাসন শোষন যন্ত্রনায় ।
পদ্মার ঢেউ গর্জে উঠে,করাচিতে ভাঙ্গে পেন্টাগন !
গাঙ্গেয় ভূমি উৎসাহ দেয় ,মেঘনা আঁকে কাব্য
বাহান্নতে গলায় বেঁধা কাঁটা- উপড়ে দিয়ে অমৃতলোক ছুঁয়েই নিল
সালাম বরকত জব্বার ভাই !
সব মেঠোপথ জলকাদা ছুঁয়ে -রক্তের দাগে ইতিটানে ।
চারদিকে আজ ওই কোকিলাই
তারায় তারায় জাগে হামেশাই ।
ঝরেছে ফুল লাখো শহীদের বেদী
ব্রজকীটের ছিঁড়ে ছুঁড়ে ফেলা
জাতির অভিমান !
কালসর্পযোগের অক্টোপাসে, রক্তাঞ্জলিতে
জেগে ওঠে বিপ্লবী নায়ক -বঙ্গবন্ধু
শেখ মুজিবর রহমান ।
একাত্তর এল ,একাত্তর আসে -লাভার উদগীরনে
সোনালী আলো শস্যের ক্ষেত-চিরশাশ্বত
বাংলার মাটি
শান্তির পারাবত উড়ায় -বিশ্বায়নে ।
শব্দের উৎকন্ঠা তুলির লেপন ,শাশ্বত হোক
পরাগরেনু
অশ্রুমতির অশ্রু আঁচড় সোনার বাংলার চিত্রকল্প
ধান সরিষা পাটের ক্ষেতে-বাজিয়ে যাক কাব্যবেনু !

কোন মন্তব্য নেই