কেশবপুরে সাজাপ্রাপ্ত আসামীসহ আটক-২
আব্দুল মজিদ, কেশবপুর ( যশোর ) প্রতিনিধি: যশোরের কেশবপুর থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী ও মাদক ব্যবসায়ীকে আটক পূর্বক গতকাল যশোর আদালতে সোপর্দ করেছে। থানা অফিসার ইনচার্জ (তদন্ত) শাহাজাহান আহম্মেদের নেতৃত্বে পুলিশ মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে ডাকাতি মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী উপজেলার লক্ষ্মীনাথকাটী গ্রামের নাঈম উদ্দিন মোড়লের ছেলে দেলোয়ার হোসেন ওরফে দেলুকে (৪৫)আট করে। জানা গেছে, আটককৃত দেলু পার্শ্ববর্তী মণিরামপুর থানার ২০০৫ সালের একটি ডাকাতি মামলায় সাজাপ্রাপ্ত হয়ে পলাতক ছিল। যার মামলা নং-১২। অপরদিকে একই রাতে উপজেলার বায়সা গ্রামের মাদক ব্যবসায়ী মৃত ইব্রাহীম সরদারের ছেলে আব্দুল মালেক সরদারকে (৪২) ১০ পিচ ইয়াবাসহ গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। যার মামলা নং-৩।

কোন মন্তব্য নেই