বীরগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পের শুভ উদ্বোধন



সিদ্দিক হোসেন দিনাজপুর প্রতিনিধি: শনিবার সকালে সারাদেশের ন্যায় দিনাজপুরের বীরগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন (২য় রাউন্ডের) শুভ উদ্বোধন করেন বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ জাহাঙ্গীর হোসেন। তিনি জানান বীরগঞ্জ পৌরসভা সহ উপজেলার ১১ টি ইউনিয়ন যথাক্রমে শিবরামপুর, পলাশবাড়ি, শতগ্রাম, পাল্টাপুর, সুজালপুর, নিজপাড়া, মোহাম্মদপুর, ভোগনগর, সাতোর, মরিচা ও মোহনপুর ইউনিয়নে ২৭৮ টি ক্যাম্পেইন এর মাধ্যমে ৬মাস থেকে ১১ মাস পর্যন্ত ৪১৯৫ শিশুকে ১২ মাস থেকে ৫৯ মাস পর্যন্ত ৩২৩১৭ জন সহ ৩৬৫১২ জন শিশুকে ভিটামিন ক্যাপসুল খাওয়ানো হবে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য সহকারী মোঃ মোরশেদুজ্জামান সহ ৫৫৬ জন স্বেচ্ছাসেবক এ কাজে নিয়োজিত রয়েছেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.