নাটোরে নিখোঁজ শিশু কণ্যার বস্তাবন্দী লাশ উদ্ধার


নাটোর প্রতিনিধি: নাটোরের গুরুদাসপুরে নিখোঁজের তিন দিন পর খাদিজা(৭) নামে এক শিশু কণ্যার বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত খাদিজা উপজেলার বিলশা গ্রামের দিনমজুর মনিরুল ইসলামের মেয়ে ও বিলশা দাখিল মাদ্রাসার ২য় শ্রেনীর ছাত্রী।  শুক্রবার দুপুরের দিকে বাড়ির পাশে দিঘি থেকে ভাসমান বস্তাবন্দী লাশটি উদ্ধার করা হয়।

পুলিশ ও এলাকাবাসী জানায়, বুধবার খেলার জন্য বাড়ি থেকে বের হয়ে আর ফিরে না আসায় পরিবারের লোকজন খুজাখুজি করতে থাকে। পরে শিশুটির চাচা মুরশিদ গুরুদাসপুর থানায় একটি সাধারন ডায়েরী করে। পরে শুক্রবার দুপুরের দিকে তাদের বাড়ির পাশে দিঘিতে একটি বস্তা ভাসতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তাবন্দী লাশটি পুলিশ উদ্ধার করে। এঘটনায় প্রতিবেশী নজরুল ও নাজমা বেগম ওরফে নাজুকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে গুরুদাসপুর থানা পুলিশ।

এদিকে লাশটি উদ্ধারের পর এলাকার সহ¯্রাধিক নারী-পুরুষ ঘটনাস্থলে ভীর জমায়। এক পর্যায়ে বিক্ষুব্ধ জনতা হত্যাকান্ডের সাথে জড়িত সন্দেহে প্রতিবেশী রশিদ ভক্তির ছেলে বাদলা ভক্তি ও শহিদুল ভক্তির বাড়ী ভাংচুর করে।
নিহত শিশুর পিতা মনিরুল ইসলাম ওরফে মধু জানান, তার শিশুকে প্রতিবেশি নাজু ও তার স্বামী বাদলা হত্যা পর বস্তাবন্দী করে দিঘির পানিতে ভাঁসিয়ে দিয়েছে। তাদের দৃষ্টান্ত মুলক শাস্তির দাবি জানান তিনি।

লাশ উদ্ধারের পর স্থানীয় সাংসদ অধ্যাপক আব্দুল কুদ্দুস ঘটনাস্থলে গিয়ে নিহত শিশুর পরিবারকে সমবেদনা জ্ঞাপন করেন এবং দোষীদের দৃষ্টান্ত মুলক শাস্তির ব্যবস্থা গ্রহনের আশ^াস দেন।
গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ দিলীপ কুমার দাস জানান, নিখোঁজের তিনদিন পর শিশুটির বস্তাবন্দী লাশ উদ্ধার করা হয়েছে। দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.