এটা আমাদের নির্বাচনী পরাজয় কিন্তু রাজনৈতিক বিজয় : কাদের
ঢাকা: রংপুর সিটি করপোরেশন নির্বাচনে ভোট গণনার
মধ্যেই পরাজয় মেনে নেয়ার ইঙ্গিত দিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল
কাদের বলেছেন, এটা আমাদের নির্বাচনী পরাজয় কিন্তু রাজনৈতিক বিজয়।
বৃহস্পতিবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এ কথা বলেন কাদের।
মাত্র
তিন মিনিটের এই সংবাদ সম্মেলনে কাদের বরেন, এই নির্বাচনে আমাদের নিবাচনী
পরাজয় হয়েছে; কিন্তু আমাদের রাজনৈতিক বিজয় হয়েছে। সবচেয়ে বড় কথা
হলো একটা অবাধ নিরপেক্ষ নির্বাচন হয়েছে।
তিনি
বলেন, নির্বাচন কমিশন স্বাধীন, কর্তৃত্বপূর্ণ ভূমিকা পালন করে
শান্তিপূর্ণ একটা নিবাচনের রেকর্ড রেখে যাচ্ছে, এটা আমি বলবো
গণতন্ত্রের বিজয়। আমরা এই নির্বাচনের ফলাফলকে গণতন্ত্রের বিজয় হিসেবেবে
দেখছি।
আগামী জাতীয় নির্বাচনের
জন্য রংপুরকে বিএনপির জন্য একটা বার্তা উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন,
আমরা মনে করি এই নির্বাচনের রেজাল্ট জাতীয় নির্বাচনকে সামনে রেখে
বিএনপির জন্য একটা মেসেজ।
আওয়ামী
লীগের প্রার্থী বর্তমান মেয়রের হেরে যাওয়াকে আওয়ামী লীগের জনপ্রিয়তা
কমেছে বলে মনে করছেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন,
নারাণগঞ্জে আমরা বিজয় লাভ করেছি, কুমিল্লায় আমাদের পরাজয় হয়েছে। সব
নির্বাচনে কি জয়ী হতে হবে ? এই নির্বাচনকে আমরা রাজনৈতিকভাবে দেখছি।
বিএনপি
নেতা রিজভী আহম্মদের জবাব জানতে চাইলে তিনি বলেন, বানরে সঙ্গতী গায় শীলা
জলে ভাসে। সংবাদ সম্মেলনের শেষে সাংবাদিকদের বলেন, বিজয় যেই লাভ করুক
অগ্রীম অভিনন্দন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদ দীপু মনি, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, এনামুল হক শামীম, দপ্তর সম্পাদক আব্দুস সোববহান গোলাপ, উপ দপ্তর বিপ্লব বড়ুয়া, বন ও পরিবেশ সম্পাদক দেলোয়ার হোসেন

কোন মন্তব্য নেই