সুন্দরগঞ্জে মাদক সেবীর কারাদন্ড




আবু বক্কর সিদ্দিক, গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জে নূরুন্নবী মিয়া (৩৫) নামে এক মাদক সেবীর ২ মাসের বিনাশ্রম কারাদ-াদেশ দিয়েছেন ভ্রাম্যমান আদালত।

বুধবার বিকালে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট- এসএম গোলাম কিবরিয়া এ আদেশ প্রদান করেন। এর আগে কঞ্চিবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই আব্দুল মজিদ সংঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার কঞ্চিবাড়ি ইউনিয়নের নতুন দুলাল গ্রামের নিজবাড়ির সামন থেকে নূরুন্নবীকে আটক করে। এ সময় তার কাছ থেকে এক পুুরিয়া গাঁজা, গাঁজা কাঁটার চাকু ও সেবনে ব্যবহৃত কলকী উদ্ধার করেন। কারাদ-াদেশপ্রাপ্ত নূরুন্নবী ঐ গ্রামে বাহাজ উদ্দিনের পুত্র বলে জানা গেছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.