নাটোরের গুরুদাসপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন




নাটোর প্রতিনিধি: নাটোরের গুরুদাসপুরে  বিয়াঘাট ইউনিয়নের বাবলাতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তি প্রস্তর স্থাপনের শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার দুপুরে বিদ্যালয় কমিটির সভাপতি আব্দুল হামিদ মোল্লার সভাপতিত্বে নাটোর জেলা আওয়ামীলীগের সভাপতি ও সংসদ সদস্য আলহাজ্ব অধ্যাপক মোঃ আব্দুল কুদ্দুস প্রধান অতিথি হিসেবে ওই ভবনের ভিত্তি প্রস্থর স্থাপনের উদ্বোধন করে বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন।  এসময় অনুষ্ঠানে  বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নিবার্হী অফিসার মোহাম্মাদ মনির হোসেন, উপজেলা  প্রাথমিক শিক্ষা অফিসার রফিকুল ইসলাম, প্রকৌশলী রতন কুমার, গুরুদাসপুর পৌর আওয়ামীলীগের সভাপতি জাহিদুল ইসলাম, জেলা আওয়ামীলীগের তথ্য বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন প্রমূখ। এছাড়াও আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, ছাত্র-ছাত্রী,গন্যম্যান্য ব্যাক্তিবর্গ সহ এলাকার নানা শ্রেনী  পেশার মানুষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.