দিনাজপুরে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর উদ্বোধন করলেন এডিসি (সার্বিক)

সিদ্দিক হোসেন দিনাজপুর প্রতিনিধি:  দিনাজপুরে তিন লাখ ৩১ হাজার ৯৬০ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রাকে সামনে রেখে ২৩ ডিসেম্বর শনিবার দিনাজপুর সদর উপজেলার ১নং চেহেলগাজী ইউনিয়নের শেখহাটি গোপালগঞ্জ এফডাবিউসি হলরুমে ক্যাম্পেইনের উদ্বোধন করলেন প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ গোলাম রাব্বি। সকাল ৮টা সিভিল সার্জন অফিস দিনাজপুর এর আয়োজনে এবং জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান ও জাতীয় পুষ্টি সেবা স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বাস্তাবয়নে এফডাবিউসি হলরুমে জাতীয় ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্বে করেন সিভিল সার্জন ডাঃ মওলা বক্স চৌধুরী। শুভেচ্ছা বক্তব্য রাখেন বিশেষ অতিথি পরিবার পরিকল্পনা অধিপ্তর দিনাজপুরের উপ-পরিচালক ডাঃ আবু নছর মোঃ নুরুল ইসলাম ও উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মোঃ ইমদাদুল হক।

সভাপতির বক্তব্যে ডাঃ মওলা বক্স চৌধুরী জানান, ৬-১১ মাস বয়সী শিশু সংখ্যা ৩৬২২২ জন এবং ১২-৫৯ মাস বয়সী শিশুর সংখ্যা ২৯৫৭৩৮ জন শিশুকে এ ক্যাপসুল খাওয়ানো হবে। এর জন্য দিনাজপুরে স্থায়ী কেন্দ্র করা হয়েছে ১৮টি, অস্থায়ী কেন্দ্র ২৫৯৪টি, অতিরিক্ত কেন্দ্র (উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে) ১৪১টি। এ জন্য মাঠকর্মী (এইচএ) ৩৪১ জন, এফ ডাবুএ-৩৪৬ জন, ভলেনটিয়ার থাকবে-৪৮১৯ জন। এই ক্যাম্পেইনকে স্বার্থক করতে তদারককারীর সংখ্যা হলো স্বাস্থ্য পরিদর্শক ১৪ জন, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ৬৭ জন, এফপিআই-৯৪ জন, এসএসিএমও স্বাস্থ্য ১১০ জন, এসএসিএমও (পঃপঃ)-৫৪ জন ও এফডাবুভি-৮৬ জন। শেখহাটি গোপালগঞ্জ এফডাবিউসি কেন্দ্রে এবার লক্ষমাত্রা ধরা হয়েছে ৬-১১ মাস বয়সী শিশু (নীল রঙের ক্যাপসুল) ৩৮ জন এবং)্ এবং ১২-৫৯ মাস বয়সী শিশুকে (লাল রঙের ক্যাপসুল) ৩২০ জন মোট ৩৫৮ জন শিশুকে জাতীয় ভিটামিন ‘এ’ পাস ক্যাপসুল খাওয়ানোর লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে। প্রধান অতিথি গোলাম রাব্বি বলেন, ভিটামিন ‘এ’ পাস ক্যাপসুল খাওয়ানোর পাশাপাশি শিশুকে পুষ্টিযুক্ত খাদ্য দিতে হবে বলেই এবার পাস যোগ হয়েছে। আমরা জানি সুস্থ্য শিশু জাতির সুস্থ্য সন্তান হিসেবে দেশ পরিচালনার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা রাখবে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.