নাটোরে ৭ বছরের শিশু কণ্যা নিখোঁজ

নাটোর প্রতিনিধি: দুইদিন ধরে খাদিজা খাতুন নামের সাত বছরের এক শিশু নিখোঁজ রয়েছে। গতকাল বুধবার বিকেল সাড়ে তিনটার পর থেকে শিশুটির আর সন্ধান পাওয়া যাচ্ছে না। নাটোরের গুরুদাসপুর উপজেলার বিলশা গ্রামের মনিরুল ইসলামের এই শিশু মেয়েটি নিখোঁজ হয়েছে। শিশুটির চাচা মুরশিদ এঘটনায় গুরুদাসপুর থানায় একটি সাধারন ডায়েরী দায়ের করেছে। শিশুটির পারিবারিক সুত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় বাড়ির পাশে খেলাধুলা করতে যায় শিশু খাদিজা। গতকাল বুধবার বিকেল তিনটা পর্যন্ত সে খেলছিল। এরপর তাকে আর পাওয়া যায়নি। খাদিজা বিলশা দাখিল মাদরাসার ২য় শ্রেনীর ছাত্রী। রিয়াদ নামে তার ১০ বছরের বড় এক ভাই আছে। তার ভাই রিয়াদ জানায়, গতকাল তার কাছ থেকে দোকানে জিনিস খাওয়ার জন্য টাকা নিয়ে বাড়ী থেকে বের হয়ে যায়। এর পর তার বোন খাঁদিজা আর ফিরে আসেনি।

খাদিজার বাবা মনিরুল ইসলাম জানান, মেয়েকে ফিরে পেতে গতকাল থেকে হন্যে হয়ে নিকট আত্বীয় স্বজনসহ কোথাও খুঁজে না পেয়ে অবশেষে মাইকিং করার পর থানায় অভিযোগ দেওয়া হয়েছে। সরেজমিনে খাঁদিজার বাড়িতে গিয়ে দেখা যায়, তার মা,বাবা আত্বীয় স্বজন হাউমাউ করে কাঁদছে।পাড়া প্রতিবেশিরাও নদী- নালাতে খোজা খুজি করেছে।

গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ দিলীপ কুমার দাস জানান, নিখোঁজের বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে। শিশুটির ছবি নিয়ে বিভিন্নস্থানে সন্ধ্যান চলানো হচ্ছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.