শাকিব খান অপু বিশ্বাসকে ডিভোর্স লেটার পাঠিয়েছেন
বিনোদন ডেস্ক: ঢাকাই চলচ্চিত্রের সুপারস্টার শাকিব খান স্ত্রী অপু বিশ্বাসকে ডিভোর্সের
চিঠি পাঠিয়েছেন। জানা গেছে, প্রায় মাসখানেক আগেই শাকিব খান ডিভোর্সের চিঠি
তৈরি করে রেখেছিলেন।
ভারতে শুটিংয়ে যাওয়ার মুহূর্তে সেই চিঠি অপুর কাছে পাঠিয়েছেন তিনি।
ডিভোর্সের সেই চিঠিটি শাকিব তার এক আত্মীয়ের মাধ্যমে অপুর কাছে পাঠিয়েছেন।
বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য শাকিব খান ও অপু বিশ্বাসের সাথে মুঠোফোনে
যোগাযোগের চেষ্টা করা হচ্ছে। এই রিপোর্ট লেখা পর্যন্ত তাদের কোন মন্তব্য
পাওয়া যায়নি।

কোন মন্তব্য নেই