এবি ব্যাংকের চেয়ারম্যানসহ ৩ জনের পদত্যাগ

এবি ব্যাংকের চেয়ারম্যানসহ ৩ জনের পদত্যাগ

ঢাকা: বেসরকারি এবি ব্যাংকের (আরব বাংলাদেশ ব্যাংক চেয়ারম্যান ব্যাংকের চেয়ারম্যান এম ওয়াহিদুল হকসহ পরিচালনা পর্ষদের ৩ সদস্য পদত্যাগ করেছেন।
 
আজ বৃহস্পতিবার রাজধানীর লো মেরিডিয়ানে বার্ষিক সাধারণ সভায় (এজিএম) তাদের পদত্যাগপত্র অনুমোদিত হয়।
 
পদত্যাগকারী অন্য দুই সদস্য হলেন ভাইস চেয়ারম্যান সেলিম আহমেদ ও ফাহিমুল হক।
 
শারীরিক অসুস্থতার কারণে সভায় অনুপস্থিত ছিলেন পদত্যাগী চেয়ারম্যান ওয়াহিদুল হক।
 
২০০৭ সালের ডিসেম্বরে পরিচালক হিসেবে যোগদানের পর পরের মাসেই চেয়ারম্যানের দায়িত্ব পান ওয়াহিদুল হক। এর থেকে চেয়ারম্যান হিসেবে টানা দায়িত্ব পালন করছেন তিনি।
 
ইসলামী ব্যাংক, শাহজালাল ব্যাংক ও এক্সিম ব্যাংকসহ দেশের কয়েকটি ব্যাংকিং খাতে মালিকানা বদল নিয়ে গত কিছুদিন ব্যাংক খাতের শেয়ারে অস্থিরতা রয়েছে। বিভিন্ন গ্রুপ অব কোম্পানিজের পক্ষ থেকে পুঁজিবাজার থেকে শেয়ার কিনে বিভিন্ন ব্যাংকের মালিকানায় প্রবেশ করছে বলেও খবর এসেছে।
 
এর মধ্যে গত মাসের ২০ নভেম্বর ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) কোম্পানিটির ৩ কোটি ৩৯ লাখ শেয়ার হাতবদল হয়েছে, যার মূল্য ৮৫ কোটি টাকারও বেশি। অন্তত দুবছরের মধ্যে এবি ব্যাংকের এত শেয়ার হাতবদল হয়নি।
 
এর আগে গত ৩১ মার্চ সর্বোচ্চ ২ কোটি ৮১ লাখ শেয়ার হাতবদল হয়েছিল। তখন দেশি-বিদেশি যৌথ উদ্যোগে বাংলাদেশের বেসরকারি খাতের প্রথম ব্যাংক এবি ব্যাংকের মালিকানা পরিবর্তনের গুঞ্জন তৈরি হয়।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.