কৃষিপণ্য রপ্তানিতে আয় বৃদ্ধি পেয়েছে
বিজয় ডেস্ক: কৃষিপণ্য রপ্তানিতে ২০১৭-১৮ অর্থবছরের
প্রথম পাঁচ মাসেআয় হয়েছে ২৫ কোটি ৯৬ লাখ ৫০ হাজার মার্কিন ডলার বা প্রায় ২
হাজার ১৩০ কোটি টাকা; যা এ সময়ের লক্ষ্যমাত্রার চেয়ে ১৬ দশমিক ৯১ শতাংশ
বেশি। একইসঙ্গে ২০১৬-১৭ অর্থবছরে একই সময়ের তুলনায়ও এই খাতের রপ্তানি আয় ১৭
দশমিক ৭৭ শতাংশ বেড়েছে।
বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ডিসেম্বর মাসে প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
এতে
আরও জানানো হয়েছে, সদ্য সমাপ্ত ২০১৬-১৭ অর্থবছরে কৃষিপণ্য রপ্তানিতে আয়
হয়েছিল ৫৫ কোটি ৩১ লাখ ৭০ হাজার মার্কিন ডলার। চলতি ২০১৭-১৮ অর্থবছরে এ
খাতে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৫৭ কোটি ৬০ লাখ মার্কিন
ডলার।
২০১৭-১৮ অর্থবছরের প্রথম
পাঁচ মাসে চা রপ্তানিতে আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১৯ লাখ ৩০
হাজার মার্কিন ডলার। এর বিপরীতে এ খাতে আয় হয়েছে ১৩ লাখ ৬০ হাজার মার্কিন
ডলার; যা লক্ষ্যমাত্রার চেয়ে ২৯ দশমিক ৫৩ শতাংশ কম। তবে গত অর্থবছর ২০১৬-১৭
অর্থবছরের একই সময়ের চেয়ে এ খাতে রপ্তানি আয় বেড়েছে ৪০ দশমিক ২১ শতাংশ।
জুলাই-নভেম্বর
মেয়াদে সবজি রপ্তানিতে ৩ কোটি ৮ লাখ ৫০ হাজার মার্কিন ডলার আয়ের
লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। আর এ বিপরীতে এ সময়ে এ খাতে রপ্তানি আয়
হয়েছে ৩ কোটি ১০ লাখ ৫০ হাজার মার্কিন ডলার। যা লক্ষ্যমাত্রার চেয়ে দশমিক
৬৫ শতাংশ বেশি। তবে আগের অর্থবছরের প্রথম ৫ মাসের চেয়ে এ খাতের রপ্তানি আয়
১৬ দশমিক ৭৮ শতাংশ কমেছে।
চলতি
অর্থবছরের প্রথম ৫ মাসে তামাকজাত পণ্য রপ্তানিতে আয় হয়েছে ৩ কোটি ৬৪ লাখ
২০ হাজার মার্কিন ডলার; যা এ সময়ের লক্ষ্যমাত্রার চেয়ে ১০৫ দশমিক ৬৫ শতাংশ
বেশি। একই সঙ্গে আগের অর্থবছরের প্রথম ৫ মাসের চেয়ে এই খাতের আয় ৩৫ দশমিক
৪৪ শতাংশ বেড়েছে।
২০১৭-১৮
অর্থবছরের জুলাই-নভেম্বর মেয়াদে ফল রপ্তানিতে আয় হয়েছে ২১ লাখ ৪০ হাজার
মার্কিন ডলার; যা লক্ষ্যমাত্রার চেয়ে ১৭৭ দশমিক ৯২ শতাংশ এবং আগের
অর্থবছরের একই সময়ের তুলনায় ৫১১ দশমিক ৪৩ শতাংশ বেড়েছে।
আলোচ্য
সময়ে মসলা জাতীয় পণ্য রপ্তানি লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ১ কোটি
৫৪ লাখ ২০ হাজার মার্কিন ডলার। এই সময়ের মধ্যে এই খাতে আয় হয়েছে ১ কোটি ৭৫
লাখ ৩০ হাজার মার্কিন ডলার; যা লক্ষ্যমাত্রার চেয়ে ১৩ দশমিক ৬৮ শতাংশ বেশি।
একই সঙ্গে গত ২০১৬-১৭ অর্থবছরের প্রথম ৫ মাসের মসলা জাতীয় পণ্য রপ্তানি
আয়ের তুলনায় চলতি বছরের প্রথম ৫ মাসের আয় ৪৩ দশমিক ৮১ শতাংশ বেড়েছে।
২০১৭-১৮
অর্থবছরের প্রথম ৫ মাসে শুকনো খাবার রপ্তানিতে আয় হয়েছে ৬ কোটি ৩৯ লাখ ৬০
হাজার মার্কিন ডলার। যা এ সময়ের লক্ষ্যমাত্রার চেয়ে ৩২ দশমিক ৭০ শতাংশ এবং
আগের অর্থবছরের একই সময়ের আয়ের তুলনায় ৮৫ দশমিক ৬১ শতাংশ বেড়েছে।
অর্থবছরের
প্রথম ৫ মাসে অন্যান্য কৃষিপণ্য রপ্তানিতে আয় হয়েছে ১০ কোটি ৭১ লাখ ৮০
হাজার মার্কিন ডলার। যা এ সময়ের লক্ষ্যমাত্রার তুলনায় ১০৭ দশমিক ১৮ শতাংশ
বেশি। তবে সঙ্গে আগের অর্থবছরের একই সময়ের তুলনায় এ খাতের আয় ১ দশমিক ০২
শতাংশ কমেছে।

কোন মন্তব্য নেই