মিসরে সামরিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলার দায় স্বীকার আইএসের

মিসরে সামরিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলার দায় স্বীকার আইএসের

আন্তর্জাতিক ডেস্ক: মিসরে একটি সামরিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলার দায় স্বীকার করেছে জঙ্গিগোষ্ঠী আইএস। বুধবারের ওই হামলায় একজন সেনা কর্মকর্তা নিহত হয়েছিলেন। আহত হয়েছিলেন দুজন। খবর রয়টার্সের।
 
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, নিজস্ব বার্তা সংস্থা আমাকের মাধ্যমে এ দায় স্বীকার করে আইএস।  তারা একটি করনেট অ্যান্টি-ট্যাঙ্ক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে তারা। তাদের লক্ষ্য ছিল সফররত স্বরাষ্ট্র ও প্রতিরক্ষামন্ত্রী।
 
তবে মন্ত্রীরা সুরক্ষিত আছেন। দেশটির স্বরাষ্ট্র ও প্রতিরক্ষামন্ত্রীর পরিদর্শনের সময় এ হামলা চালানো হয়। এতে একটি সামরিক হেলিকপ্টারের ব্যাপক ক্ষতি হয়েছে। বিমানবন্দরে ধোঁয়া দেখে সেনা কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে সেখানে ছুটে গিয়ে ক্ষতিগ্রস্ত এলাকাটি ঘিরে ফেলে।
 
কয়েক বছর ধরেই  সন্ত্রাসীদের সঙ্গে লড়াই করছে মিসর। বিদ্রোহীদের হামলায় এখন পর্যন্ত কয়েকশ নিরাপত্তাকর্মী প্রাণ হারিয়েছেন। আসন্ন বড়দিন উপলক্ষে দেশজুড়ে নিরাপত্তা জোরদার করতে ২ লাখ ৩০ হাজার নিরাপত্তাকর্মী মোতায়েনের ঘোষণা দিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.