কালিহাতীতে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ২
বিজয় ডেস্ক: টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলায় বাস এবং সিএনজি অটোরিকশার
মুখোমুখি সংঘর্ষে দুই নারী নিহত হয়েছে। আজ শুক্রবার বিকেল সোয়া ৪টায়
টাঙ্গাইল-ভূঞাপুর সড়কের কালিহাতী উপজেলার যদুরপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
এ দুর্ঘটনায় অটোরিকশা চালকসহ তিনজন আহত হয়েছে।
কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মোশাররফ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, আজ বিকেলে কালিহাতী উপজেলার যদুরপাড়া মোড়ে ভূঞাপুর থেকে টাঙ্গাইলগামী যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে সিএনজি অটোরিকশার যাত্রী দুই নারী নিহত হয়। আহত হয় অটোরিকশার চালকসহ তিনজন।
আহতদের উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়া হচ্ছে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।

কোন মন্তব্য নেই