বীরগঞ্জে ৪৭তম জাতীয় সমবায় দিবস পালিত
দিনাজপুর থেকে সিদ্দিক হোসেন : রবিবার সকাল ১০টায় দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে ৪৭তম জাতীয় সমবায় দিবসে উপজেলা পরিষদ থেকে একটি বর্ণাঢ্য র্যালী পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা সববায় অফিসার মোঃ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়ামিন হোসেন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ মুহিবুর রহমান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ তাহেজুল আলম, সাংবাদিক মোঃ আবেদ আলী, মোঃ সিদ্দিক হোসেন, মোঃ তোফাজ্জল হায়দার। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সমবায় সংগঠনের সদস্য অতুল চন্দ্র রায়। অনুষ্ঠানটি পরিচালনা করেন, উপজেলা সমবায় সহকারী পরিদর্শক শাহীন হাওলাদার। তাদের প্রতিপাদ্য ছিল “সমবায় ভিত্তিক সমাজ গড়ি, টেকসই উন্নয়ন নিশ্চিত করি”।


কোন মন্তব্য নেই