কাহারোলে সংখ্যালঘু পরিবারের জমি দখলের চেষ্টা
দিনাজপুর থেকে সিদ্দিক হোসেন : দিনাজপুর জেলার কাহারোল উপজেলার ৪নং তাড়গাঁও ইউপির রনগাঁও মৌজার বুলিয়া বাজার সংলগ্ল ১৫৭নং দাগের ৩৭ শতাংশ জমি মৃতঃ ছত্র মোহন অধিকারীর দীর্ঘ ৪০ বছর যাবৎ ভোগ দখল করে আসিতেছে। বর্তমানে জমিটিতে ১৪৪ ধারা মোকদ্দমা জারী রহিয়াছে। তথাদিও রনগাঁও মৌজার বাসিন্দা মৃতঃ মসলিম উদ্দিন গং ১৪৪ ধারা ভংঙ্গ করিয়া উক্ত জমিতে গাছ পালা ও ঘরবাড়ী নির্মানের জবর দখলের চেষ্টা করিতেছে এবং কি ছত্র মোহন সংখ্যালঘু পরিবারের লোকজনকে ভারত চলিয়া যাবার ও প্রাণ নাশের হুমকি দিচ্ছে। ইতিপূর্বে মুসলিম উদ্দিন উক্ত বাজারে চা দোকানদার বিমল চন্দ্র রায়কে মার পিট করে কিন্তুু বিমল চন্দ্র ও তার পরিবারে লোকজন বিচার পায়নাই। ছত্র মোহন অধিকারী পরিবারটিকে সু-রক্ষার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছে।

কোন মন্তব্য নেই