আজকের রাশিফল: বৃহস্পতিবার, ২২শে নভেম্বর, ২০১৮ ইং

রাশিফল ডেস্ক: আজ আপনার জন্ম দিন হলে পাশ্চাত্য মতে আপনার রাশি ধনু, আপনার ওপর
প্রভাবকারী গ্রহ: ইউরেনাস ও বৃহস্পতি। ২২ তারিখে জম্ম হবার কারণে আপনার ওপর
ইউরেনাসের প্রভাব স্পষ্ট।
আপনার শুভ সংখ্যা: ৪, ১৩, ২২, ৩১।
আজ আপনার শুভ
বর্ণ: গোলাপী ও হলুদ।
শুভ গ্রহ ও বার: রবি ও বৃহস্পতি।
শুভ রত্ন: পোখরাজ ও
গার্ণেট।
চন্দ্রের অবস্থান: আজ চন্দ্র মেষ রাশিতে, মধ্যরাত: ১:৫৪ থেকে বৃষ রাশিতে
অবস্থান করবে। ১৪শী তিথি দুপর: ১২:৫৮ পর্যন্ত, পরে পূর্ণিমা তিথি চলবে।
মেষ রাশি (২১ মার্চ - ২০এপ্রিল): আজ মেষ রাশির জাতক
জাতিকার দিনটি ভালো যাবে। আজ কর্মস্থলে ও রাজনৈতিক ক্ষেত্রে আপনার প্রভাব
প্রতিপত্তি বৃদ্ধি পাবে। পারিবারিক কাজে জীবন সাথীর সাহায্য পেয়ে যাবেন।
অসুস্থদের শারীরিক অবস্থা ভালো হয়ে উঠবে। অংশীদারী কাজে অগগ্রতি আশা করা
যায়। চাকরীজীবীরা কোন ভালো সংবাদ পেতে পারেন।
বৃষ রাশি (২১ এপ্রিল - ২০ মে): বৃষ রাশির জাতক জাতিকার
দিনটি ভালো যাবে না। দূরের যাত্রার যোগ প্রবল। প্রবাসীরা নতুন কর্ম লাভে
সফল হতে পারবেন। ভিসা সংক্রান্ত জটিলতার অবশান হবে। ট্রাভেল এজেন্সী ও
ট্রান্সপোর্ট ব্যবসায় ভালো আয় রোজগার আশা করা যায়। সাংসারিক প্রয়োজনে ব্যয়
বৃদ্ধির আশঙ্কা প্রবল। গৃহের জন্য কোনো আসবাবপত্র ক্রয় করতে পারেন।
মিথুন রাশি (২১ মে - ২০ জুন): মিথুন রাশির জাতক
জাতিকার দিনটি আয় রোজগার বৃদ্ধির। বড় বোনের কাছ থেকে ব্যবসা বাণিজ্যের জন্য
কিছু টাকা সাহায্য পেতে পারেন। চাকরিজীবীদের বকেয়া বেতন লাভের যোগ রয়েছে।
ঠিকাদারী কাজে বিল আদায়ে কোনো প্রকার বাধা বিপত্তি দেখা দেবে। বন্ধুর সাথে
ছোট কোনো কারনে বিরোধে জড়িয়ে পড়ার আশঙ্কা প্রবল। অপ্রত্যাশিত ঝামেলার
আশঙ্কা।
কর্কট রাশি (২১ জুন - ২০ জুলাই): আজ কর্কটের জাতক
জাতিকার দিনটি ভালো যাবে। কর্মস্থলে পদোন্নতির ঘটনা ঘটতে পারে। পদস্ত
কর্মকর্তার সাহায্যে ভালো কোনো স্থানে বদলী হতে পারেন। রাজনৈতিক ও সামাজিক
কাজে আপনার সম্মান ও মর্যাদা বৃদ্ধি পাবে। প্রশাসনিক কর্মকর্তাদের বাড়তি
দায়িত্ব লাভের সম্ভাবনা। নির্বচনের কাজে ব্যস্ততা বৃদ্ধি পাবে।
সিংহ রাশি (২১জুলাই - ২১ আগষ্ট): আজ সিংহ রাশির জাতক
জাতিকার দিনটি ভাগ্য উন্নতির। বিশ্ব বিদ্যালয়ের শিক্ষার্থীরা কোনো পরীক্ষায়
আশানুরুপ ফল পেতে পারেন। জীবীকার জন্য বিদেশ যাত্রার সুযোগ পেয়ে যাবেন।
ধর্মীও ও আধ্যাত্মীক কাজে সাফল্য পেতে পারেন। বিদেশ থেকে ভালো কোনো সংবাদ
লাভের যোগ রয়েছে।
কন্যা রাশি (২২ আগষ্ট - ২২ সেপ্টেম্বর): আজ কন্যার
জাতক জাতিকার দিনটি মিশ্র সম্ভাবনাময়।পুলিশি হয়রানি বা দুর্ঘটনা সম্পর্কে
সতর্ক থাকুন। আইনগত জটিলতা থেকে সাবধানে থাকুন। পাওনাদারের তাগাদা বৃদ্ধি
পাবে। ব্যাংক ঋণ সংক্রান্ত জটিলতায় পড়তে পারেন।কোনো আত্মীয় বা পারা
প্রতিবেশীর অসুস্থতা বা মৃত্যু সংবাদ পেতে পারেন। আজ বীমা থেকে লাভবান
হবেন।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর - ২১ অক্টোবর): আজ তুলা
রাশির জাতক জাতিকার দিনটি মিশ্র সম্ভাবনাময়। বিবাহের ক্ষেত্রে কোনো যোগাযোগ
হতে পারে। দম্পতিদের মধ্যকার ভুল বোঝাবুঝি কমে আসবে। অংশিদারী কাজে লাভবান
হতে পারেন। কোনো আত্মীয়ের বাসায় বেড়াতে যাওয়ার সুযোগ আসতে পারে।
অবিবাহিতদের বিয়ের কথাবার্তায় অগ্রগতি হবে।
বৃশ্চিক রাশি (২২ অক্টোবর - ২০ নভেম্বর): বৃশ্চিক
রাশির জাতক জাতিকাদের দিনটি মিশ্র সম্ভাবনাময়। শরীর স্বাস্থ্য কিছুটা
দূর্বল থাকতে পারে। কর্মস্থলে কোনো অধীনস্ত কর্মচারীর কারনে কাজে ঝামেলা
দেখা দেবে। আজও মূল্যবান দ্রব্য হারিয়ে ফেলার আশঙ্কা প্রবল। রাস্তাঘাটে
কারো সাথে বিবাদে জড়িয়ে পড়তে পারেন। ব্যবসা ক্ষেত্রে কোনো ভুল সিদ্ধান্তেরর
কারণে ক্ষতির সম্মূখীন হতে পারেন।
ধনু রাশি (২১ নভেম্বর - ২০ ডিসেম্বর): ধনু রাশির জাতক
জাতিকার দিনটি শুভ সম্ভাবনাময়। আজ হঠাৎ করেই কারো সাথে প্রেমের সম্পর্ক গড়ে
উঠার সম্ভাবনা রয়েছে। সৃজনশীল কাজের ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক হয়রানির
আশঙ্কা প্রবল। বিদ্যার্থীদের পড়াশোনায় কোনো প্রকার ঝামেলা দেখা দেবে।
পরীক্ষার্থীরা আশানুরুপ পরীক্ষা দিতে ব্যর্থ হতে পারেন। শিল্পীদের কাজে
অনাকাঙ্খীত বাধা বিপত্তির আশঙ্কা।
মকর রাশি (২১ ডিসেম্বর - ২০ জানুয়ারী): মকর রাশির জাতক
জাতিকার প্রত্যাশা পূরণ হতে পারে। গৃহস্থালী কাজে আত্মীয়ের সাহায্য পেয়ে
যাবেন। জমি ভূমি আবাসন ক্রয় সংক্রান্ত বিষয়ে অপ্রত্যাশিত সুযোগ আসতে পারে।
যানবাহন লাভের যোগ রয়েছে। জমি ভূমি ও আবাসন সংক্রান্ত কাজে অগ্রগতি হবে না।
যানবাহন ক্রয় বিক্রয়ে লোকশানের আশঙ্কা। মায়ের শরীর ভালো যাবে না।
কুম্ভ রাশি (২১ জানুয়ারী - ১৮ ফেব্রুয়ারী): কুম্ভ
রাশির জাতক জাতিকার দিনটি ভালো যাবে। বিকাশ ব্যবসায়ী ও স্বর্ণালঙ্কার
ব্যবসায়ীরা আজ একটু সতর্কতার সাথে লেনদেন করবেন। ছোট ভাই বোনের বিবাহের
কথায় অগ্রগতি হলেও বিকালের দিকে কোনো ঝামেলা দেখা দেবে। গার্মেন্টস ও
প্রডাকশন কর্মীদের কর্মস্থলে অনাকাঙ্খীত দুর্ঘটনা ঘটতে পারে।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারী - ২০ মার্চ): মীন রাশির জাতক
জাতিকার দিনটি শুভ সম্ভাবনাময়। বকেয়া অর্থ পেতে পারেন। খুচরা ও পাইকারী
ব্যবসায়ীরা ভালো আয় রোজগার করতে পারবেন। ব্যবসায়ীক আপ্যায়নে অংশ নিতে
পারেন। বাহিরে কোনো সামাজিক অনুষ্ঠানে আপ্যায়িত হতে পারেন। সঞ্চয়ের
প্রচেষ্টায় অগ্রগতি হবে। কন্ঠ শিল্পীদের আয় রোজগার বৃদ্ধির সম্ভাবনা।

কোন মন্তব্য নেই