আজকের রাশিফল : সোমবার, ২৬শে নভেম্বর, ২০১৮ ইং

আজ আপনার জন্ম দিন হলে পাশ্চাত্য মতে আপনার রাশি ধনু। আপনার ওপর
প্রভাবকারী গ্রহ: বৃহস্পতি ও শনি। ২৬ তারিখে জম্ম হবার কারণে আপনার ওপর
শনির প্রভাব প্রবল ভাবে দেখা যাবে।
আপনার শুভ সংখ্যা: ৮,১৭,২৬।
আপনার শুভ বর্ণ: হলুদ ও নীল।
শুভ গ্রহ ও বার: শনি ও বৃহস্পতি।
শুভ রত্ন: নীলা ও পিত পোখরাজ।
চন্দ্রের অবস্থান: আজ চন্দ্র মিথুন রাশিতে অবস্থান করবে। ৩য়া তিথি, সকাল: ৭:২৭ থেকে ৪র্থী তিথি চলবে।
মেষ রাশি (২১ মার্চ - ২০ এপ্রিল): আজ মেষ রাশির
জাতক/জাতিকার দিনটি শুভাশুভ মিশ্র। শনি চন্দ্রর প্রভাবে কাজে কর্মে তথ্য
বিভ্রাট দেখা দেবে। ছোট ভাই-বোনের কোনো ভর্তি সংক্রান্ত বিষয় নিয়ে কিছুটা
চিন্তিত হতে পারেন। সাংবাদিক ও সাহিত্যিকদের দিনটি ভালো যাবে না। পুস্তক
প্রকাশক ও মুদ্রণ ব্যবসায়ীদের কাজে অপ্রত্যাশিত বাধা-বিপত্তি দেখা দিতে
পারে। প্রতিবেশীর সাথে বিরোধ এড়িয়ে চলতে হবে।
বৃষ রাশি (২১ এপ্রিল - ২০ মে): আজ বৃষ রাশির
জাতক/জাতিকার দিনটি মিশ্র যাবে। বকেয়া টাকা পয়সা আদায়ে বেগ পেতে হবে। খাদ্য
ও পানিয়ের ব্যবসায়ীরা আশানুরুপ লাভ করতে পারবেন না। সঞ্চয়ের প্রচেষ্টায়
বাধা-বিপত্তি দেখা দেবে। শ্যালক-শ্যালিকার আগমনে কিছুটা ঝামেলায় পড়তে
পারেন। বিকাশ ও রকেট এজেন্টদের আর্থিক লেনদেনে সতর্ক হতে হবে। কোনো হোটেল
বুকিং বাতিল করতে পারেন।
মিথুন রাশি (২১ মে - ২০ জুন): মিথুন রাশির
জাতক/জাতিকার দিনটি মিশ্র সম্ভাবনাময়। চাকরিজীবীদের কাজের চাপ বৃদ্ধি পাবে।
মানসিক অস্থিরতায় ভুগতে পারেন। বয়স্কদের শারীরিক পীড়ায় ভোগান্তি।
ব্যবসায়ীক কাজের জন্য দিনটি ভালো যাবে না। ঠিকাদারী বা কনস্ট্রাকশন ব্যবসায়
অনাকাঙ্খিত বাধা-বিপত্তির আশঙ্কা রয়েছে। রাজনৈতিক কাজে সাফল্য পেতে পারেন।
জনসংযোগ বৃদ্ধি পাবে।
কর্কট রাশি (২১ জুন - ২০ জুলাই): কর্কট রাশির
জাতক/জাতিকার দিনটি ভালো যাবে না। ব্যয় বৃদ্ধি পাবে। প্রবাসীরা কোন বিষয়
নিয়ে ঝামেলায় থাকতে পারেন। ট্রাভেল এজেন্সি ও ট্রান্সপোর্ট ব্যবসায়ীরা
যান্ত্রিক ত্রুটি জনিত ঝামেলা মোকাবেলা করতে হবে। কোনো আইনগত জটিলতার
সমাধান হওয়ার কথা থাকলেও তা হবে না। আপনার বিপরিতে রায় হতে পারে।
সিংহ রাশি (২১ জুলাই - ২১ আগস্ট): আজ সিংহর
জাতক/জাতিকাদের দিনটি মিশ্র সম্ভাবনাময়। ব্যবসা-বাণিজ্যে কিছু ঝামেলা দেখা
দেবে। বিক্রিত পণ্য ফেরত আনতে হতে পারে। বড় ভাই-বোনের সাথে সাংসারিক বিষয়ে
মনোমালিন্য দেখা দেবে। ব্যবসায় বন্ধুর সাহায্য আশা করতে পারেন। বিক্রয়
প্রতিনিধীদের আয় রোজগার ভালো হবে। ঠিকাদারি কাজে ঝামেলার আশঙ্কা প্রবল।
কন্যা রাশি (২২ আগস্ট - ২২ সেপ্টেম্বর): কন্যা রাশির
জাতক/জাতিকার দিনটি ভালো যাবে না। কর্মস্থলে কোনো ঝামেলার আশঙ্কা রয়েছে।
পদস্ত কর্মকর্তার সাহায্য পেতে পারেন। রাজনৈতিক নেতাকর্মীদের কাজের
ক্ষেত্রে বাধা-বিপত্তি দেখা দেবে। বেকারদের চাকরি সংক্রান্ত পরীক্ষায়
আশানুরুপ অগ্রগতি হবে না। প্রশাসনিক কর্মকর্তাদের কাজে ঝামেলা দেখা দেবে।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২১ অক্টোবর): তুলা রাশির
জাতক/জাতিকার দিনটি মিশ্র যাবে। বৈদেশিক ব্যবসা-বাণিজ্যে কিছু
বাধা-বিপত্তির আশঙ্কা রয়েছে। ধর্মীয় ও আধ্যাত্মীক কাজে ঝামেলার সম্মুখীন
হতে হবে। বিদ্যার্থীদের বিদেশে উচ্চ শিক্ষার জন্য যাওয়ার ক্ষেত্রে
বাধা-বিপত্তি দেখা দেবে। প্রবাসীদের দিনটি ঝামেলাপূর্ণ। ভাগ্য কিছুটা বিরুপ
থাকবে।
বৃশ্চিক রাশি (২২ অক্টোবর- ২০ নভেম্বর): আজ বৃশ্চিক
রাশির জাতক/জাতিকার দিনটি ভালো যাবে না। পাওনাদারের তাগাদায় অস্থির হতে
পারেন। কোনো ব্যাংক ঋণ সংক্রান্ত বিষয়ে বাধা-বিপত্তি দেখা দেবে। রাস্তাঘাটে
সাবধানে চলাফেরা করুন। পুলিশ প্রশাসনের কোনো ব্যক্তির সাথে ঝামেলা হতে
পারে। ঝুঁকিপূর্ণ বিনিয়োগে ক্ষতির শিকার হতে পারেন। শেয়ার ব্যবসায়ীদের
লোকসানের আশঙ্কা রয়েছে।
ধনু রাশি (২১ নভেম্বর - ২০ ডিসেম্বর): ধনু রাশির
জাতক/জাতিকার দিনটি ভালো যাবে না। শরীর স্বাস্থ্য কিছুটা খারাপ যেতে পারে।
মানসিক অস্থিরতার কারণে কাজে বারবার ভুল করতে থাকবেন। জীবন সাথীর সাথে
সাংসারিক বিষয়ে ভুলবুঝাবুঝি দেখা দেবে। অংশীদারি কাজে আশানুরুপ সাফল্য আসবে
না। আত্মীয়র বাসায় বেড়াতে যেতে পারেন।
মকর রাশি (২১ ডিসেম্বর - ২০ জানুয়ারি): মকর রাশির
জাতক/জাতিকার দিনটি ভালো যাবে না। কর্মস্থলে সহকর্মীদের আচরণে সন্তুষ্ট হতে
পারবে না। ব্যবসায়ীরা কোনো তথ্য বিভ্রাটের শিকার হতে পারেন। কোনো
কর্মচারীর উপর বেশী নির্ভর করা আপনার জন্য মঙ্গল বয়ে আনবে না। হঠাৎ অসুস্থ
হয়ে পড়তে পারেন। অনৈতিক প্রেমের কারণে দুর্নাম বদনামের আশঙ্কা রয়েছে।
কুম্ভ রাশি (২১ জানুয়ারি - ১৮ ফেব্রুয়ারি): কুম্ভ
রাশির জাতক/জাতিকাদের দিনটি শুভাশুভ মিশ্র। সন্তানের শরীর স্বাস্থ্য ভালো
যাবে না। পরীক্ষার্থীদের পরীক্ষায় সাফল্য লাভের যোগ কম। রোমান্টিক বিষয়ে
কিছু বাধা-বিপত্তি দেখা দেবে। শিল্পীদের কাজে কর্মে বাধা-বিপত্তির আশঙ্কা।
লেখক কবি ও সাহিত্যিকরা প্রকাশকের দ্বারা প্রতারিত হতে পারেন।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি - ২০ মার্চ): মীন রাশির
জাতক/জাতিকার দিনটি ভালো যাবে না। পারিবারিক ক্ষেত্রে কিছু ঝামেলা হতে
পারে। আত্মীয়র কারণে সাংসারিক ঝামেলা বৃদ্ধি পাবে। যানবাহন নিয়ে যান্ত্রিক
জটিলতায় ভুগতে পারেন। মায়ের শরীর স্বাস্থ্য ভালো যাবে না। জমি ভূমি আবাসন
সংক্রান্ত বিষয়ে কিছু অগ্রগতি হতে পারে। প্রত্যাশিত কাজে বাধা দেখা দেবে।

কোন মন্তব্য নেই