ডিমলায় জাতীয় সমবায় দিবস পালিত


জাহাঙ্গীর রেজা, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি : “সমবায় ভিত্তিক সমাজ গড়ি, টেকসই উন্নয়ন নিশ্চিত করি” এবারের এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের সাথে ২৫ নভেম্বর রবিবার সকালে নীলফামারীর ডিমলায় পালিত হয়েছে ৪৭ তম জাতীয় সমবায় দিবস-২০১৮। উপজেলা প্রশাসন ও সমবায় কার্যালয় কর্তৃক আয়োজিত রেস্ সঞ্চয় ও ঋণদান সমবায় লি: এর সহযোগিতায় দিবসটি উপলক্ষে উপজেলা সমবায় কার্যালয় চত্ত্বর থেকে একটি বর্ণাঢ্য সমবায় র‌্যালী বের হয়ে শহরের প্রধান-প্রধান সরক প্রদক্ষিণ করে এসে উপজেলা অডিটরিয়াম হলরুমে আলোচনা সভায় মিলিত হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা: নাজমুন নাহার মুনের সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার আলমগীর জামান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ডিমলা পাবলি স্কুল এ্যান্ড কলেজের অধ্যক্ষ আব্দুল হানিফ সরকার। শফিকুল ইসলাম স্বপনের সঞ্চলনায় আলোজনা সভায় বক্তব্য রাখেন আজিজ কো:অপারেটিভ কমার্স এ্যান্ড ফাইন্যান্স ব্যাংক লি: এর ডিমলা শাখা ব্যাবস্থাপক আলহাজ¦ ইব্রাহীম হোসেন, ডিমলা সদর ইউপি’র সাবেক চেয়ারম্যান রফিজুল ইসলাম, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার রাজিউর রহমান, সোভানগঞ্জ বালাপাড়া সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লি: এর সাধারণ সম্পাদক অজিবর রহমান লেবু, রেস্ ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক মহিকুল ইসলাম বাধঁন প্রমুখ। এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সমবায় অফিসের সহকারী পরিদর্শক মামুন অর রশিদ, ডিমলা রিপোর্টার্স সাধারণ সম্পাদক সাংবাদিক জাহাঙ্গীর রেজা, ফারিহা আক্তার মিমি, কাজী আলমগীর ইসলাম সহ উপজেলা সমবায়ী সংগঠনের সকল সদস্য বৃন্দ।


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.