আজকের রাশিফল : বুধবার ২৮শে নভেম্বর, ২০১৮ ইং

আজ আপনার জন্মদিন হলে পাশ্চাত্য মতে আপনি ধনু রাশির জাতক/জাতিকা। আপনার
ওপর প্রভাবকারী গ্রহ: রবি ও বৃহস্পতি। ২৮ তারিখে জম্ম হবার কারণে আপনার ওপর
রবির প্রভাব স্পষ্ট। আপনার শুভ সংখ্যা: ১, ১০, ১৯, ২৮।
আপনার শুভ বর্ণ:
হলুদ ও কমলা।
শুভ গ্রহ ও বার: বৃহস্পতি ও রবি।
শুভ রত্ন: রুবী ও পোখরাজ।
চন্দ্রাবস্থান: আজ চন্দ্র কর্কট রাশিতে অবস্থান করবে। ৬ষ্ঠী শেষ রাত্রি: ১২:৪১ থেকে ৭মী তিথি চলবে।
মেষ রাশি (২১ মার্চ - ২০ এপ্রিল): আজ মেষ রাশির জাতক
জাতিকার দিনটি মিশ্র সম্ভাবনাময়। প্রত্যাশিত কাজে অনাকাঙ্খীত ঝামেলা দেখা
দেবে। মায়ের শরীর ভালো যাবে না। মায়ের সাথে কোনো কারনে ভুল বোঝাবুঝি বা
বিরোধ হতে পারে। ভুমি স্থাবর সম্পত্তি সংক্রান্ত জটিলতা মোকাবেলা করতে হবে।
যানবাহন দূর্ঘটনা কবলিত হতে পারে।
বৃষ রাশি (২১ এপ্রিল - ২০ মে): বৃষ রাশির জাতক জাতিকার
দিনটি ভালো যাবে। গার্মেন্টস ব্যবসায়ীদের আয় রোজগার কিছু ঝামেলা হতে পারে।
সাংবাদিকরা কোনো প্রশাসনিক জটিলতায় পড়তে পারেন। বৈদেশিক কাজে অগ্রগতি হতে
পারে। ছোট ভাই বোনের সাথে বিতর্কে না জড়ানোই ভালো। মুদ্রণ ও প্রকাশনা
ব্যবসায় অহেতুক বাধা বিপত্তি অব্যাহত থাকবে।
মিথুন রাশি (২১ মে - ২০ জুন): মিথুন রাশির জাতক
জাতিকাদের দিনটি মিশ্র। আর্থিক অবস্থার উন্নতি আশা করা যায়। ব্যবসায়ীক আয়
রোজগার বৃদ্ধি পাবে। পরিবারের সদস্যদের নিয়ে কোনো আপ্যায়ণে অংশ নিতে পারেন।
বকেয়া টাকা আদায় হওয়াতে খুচরা ব্যবসায়ীরা কর্মদন ফিরে পাবেন। সঞ্চয়ের
প্রচেষ্টায় অগ্রগতি হবে। বাসার কোনো অব্যবহৃত পণ্য বিক্রয় করতে পারেন।
কর্কট রাশি (২১ জুন - ২০ জুলাই): কর্কট রাশির জাতক
জাতিকার দিনটি মিশ্র যাবে। রহস্যজনক কারনে আপনার প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি
পাবে। সরকারী কাজে কোনো রহস্যজনক সুযোগ পেতে পারেন। জীবন সাথীর সাথে কলহ
এড়িয়ে চলতে হবে। অংশিদারী কাজের বিষয়ে দু:শ্চিন্তা করতে পারেন। অসুস্থদের
শারীরিক অবস্থার উন্নতি হবে। অন্যমনষ্কতার জন্য ছোট খাটো দূর্ঘটনার আশঙ্কা
রয়েছে।
সিংহ রাশি (২১ জুলাই - ২১ আগষ্ট): সিংহ রাশির জাতক
জাতিকার দিনটি ভালো যাবে না। আয় রোজগার ব্যহত হতে পারে। যানবাহন সংক্রান্ত
ব্যয় বৃদ্ধির যোগ। তবে প্রবাসীরা আজ সফল হতে পারেন। ট্রাভেল এজেন্সী ও
ট্রান্সপোর্ট ব্যবসায় রহস্যজনক ঘটনা ঘটতে পারে। ব্যয় তুলনামূলক বৃদ্ধি
পাবে। বিদেশ যাত্রার সুযোগ পেতে পারেন।
কন্যা রাশি (২২ আগষ্ট - ২২ সেপ্টেম্বর): কন্যার জাতক
জাতিকার দিনটি মিশ্র সম্ভাবনাময়। ব্যবসা বাণিজ্যে ভালো আয় রোজগার আশা করতে
পারেন। বন্ধুর সাহায্যে বকেয়া বিল আদায় করা সম্ভব হবে। বড় ভাই বোনের সাথে
সাংসারিক বিষয় নিয়ে মতোভেদ তৈরী হতে যাচ্ছে। কোনো বন্ধুর বিবাহ বা বিবাহ
বার্ষিকীতে অংশ নিতে পারেন। কাজের প্রতি সিরিয়াস হতে হবে।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর - ২১ অক্টোবর): আজ তুলা
রাশির জাতক জাতিকার দিনটি ভালো যাবে। চাকরীজীবীদের আয় রোজগার বৃদ্ধি পাবে।
সামাজিক ও সাঙ্গঠনিক কাজে সফল হবেন। বেকারদের চাকরি সংক্রান্ত তদবিরে
অগ্রগতির যোগ প্রবল। ব্যবসায়ীক লেনদেনের ক্ষেত্রে একটু সতর্ক হতে হবে।
রাজনৈতিক ক্ষেত্রে কোনো রহস্যজনক ভুল বোঝাবুঝি বা ক্রোন্দলে জড়িয়ে পড়তে
পারেন।
বৃশ্চিক রাশি (২২ অক্টোবর - ২০নভেম্বর): বৃশ্চিক রাশির
জাতক জাতিকাদের দিনটি কিছুটা মিশ্র যাবে। প্রবাসী কারো দ্বারা ভাগ্য
উন্নতি আশা করতে পারেন। জীবীকার জন্য বিদেশ যাত্রার যোগ প্রবল।
বিদ্যার্থীরা কোনো বৃত্তির প্রচেষ্টায় সফল হবেন। ধর্মীয় বা আধ্যত্মীক কোনো
অনুষ্ঠানে অংশ নিতে পারেন। ব্যবসা বাণিজ্যের জন্য দূরের যাত্রার যোগ প্রবল।
পিতৃবিরোধ হতে পারে।
ধনু রাশি (২১ নভেম্বর - ২০ ডিসেম্বর): ধনু রাশির জাতক
জাতিকার দিনটি শুভাশুভ মিশ্র। সময় কিছুটা ঝামেলা পূর্ণ। কোনো বন্ধু বা
আত্মীয়ের মৃত্যু সংবাদ পেতে পারেন। রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করুন। বীমা
বা শেয়ার ব্যবসা থেকে ভালো লাভ হবে। রহস্যজনক উৎস থেকে কিছু দ্রব্য লাভের
যোগ। পরধন প্রাপ্তির সম্ভাবনা প্রবল।
মকর রাশি (২১ ডিসেম্বর- ২০ জানুয়ারী): মকর রাশির জাতক
জাতিকার দিনটি মিশ্র যাবে। ব্যবসায়ীক উন্নতি আশা করা যায়। জীবন সাথীর জন্য
কেনাকাটার যোগ রয়েছে। বৈদেশিক পণ্যের ব্যবসায় ভালো আয় রোজগার হবে। অংশিদারী
কোনো চুক্তির ক্ষেত্রে সতর্ক হতে হবে। বৈবাহিক জীবনে অনৈতিক সম্পর্ক নিয়ে
ঝামেলা দেখা দিতে পারে।
কুম্ভ রাশি (২১ জানুয়ারী - ১৮ ফেব্রুয়ারী): কুম্ভ
রাশির জাতক জাতিকার দিনটি ভালো যাবে না। কর্মস্থলে কোনো সহকর্মীর কারনে
ঝামেলায় পড়তে পারেন। পায়ে আঘাতের আশঙ্কা প্রবল। আজ আপনার টাকা হারিয়ে ফেলতে
পারেন। শরীর দূর্বল হয়ে পড়তে পারে। ব্যবসায়ীরা কোনো প্রকার ঝামেলায় পড়তে
পারেন। শুল্ক ও কর সংক্রান্ত ঝামেলার আশঙ্কা।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারী - ২০ মার্চ): মীন রাশির জাতক
জাতিকার দিনটি মিশ্র সম্ভাবনাময়। রোমান্টিক বিষয়ে প্রতারিত হতে পারেন।
প্রেমের আঘাতে ছটফট করতে হবে। পরীক্ষার্থীরা পড়াশোনায় খুব একটা সুবিধা করতে
পারবেন না। সন্তানের শরীর স্বাস্থ্য কিছুটা দূর্বল থাকতে পারে। শিল্পী ও
সাহিত্যিকদের দিনটি ভালো যাবে না। সৃজনশীল পেশার সাথে জড়িতদের বৈদেশিক
বৃত্তি লাভের যোগ প্রবল।

কোন মন্তব্য নেই