মনোনীত প্রার্থীদের চিঠি দিচ্ছে আওয়ামী লীগ
বিজয় ডেস্ক: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে নির্বাচনের জন্য মনোনীত প্রার্থীদের চিঠি দেওয়া শুরু করেছে আওয়ামী লীগ।
আজ রবিবার (২৫ নভেম্বর) সকাল থেকে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ের আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে এ চিঠি দেওয়া শুরু হয়।
আওয়ামী লীগের দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ দলীয় মনোনীত প্রার্থীদের হাতে এ চিঠি তুলে দিচ্ছেন।
এ সময়ে তিনি বলেন, ‘যারা নির্বাচনের টিকিট পেয়েছেন, তাদেরই এ চিঠি দেওয়া হচ্ছে।’
এখন পর্যন্ত যারা চিঠি পেয়েছেন তারা হলেন- গোপালগঞ্জ-৩ ও রংপুর-৬ আসনে শেখ হাসিনা, নোয়াখালী-৫ ওবায়দুল কাদের, নড়াইল-২ মাশরাফি বিন মুর্তজা, ঢাকা-৩ আসনে নসরুল হামিদ বিপু, ঢাকা-১০ শেখ ফজলে নূর তাপস, ঢাকা-১২ আসাদুজ্জামান খান কামাল, ঢাকা-১৩ সাদেক খান, ঢাকা-১৪ আসলামুল হক, গাজীপুর-৩ ইকবাল হোসেন সবুজ, গোপালগঞ্জ-২ শেখ সেলিম, পিরোজপুর-১ শ ম রেজাউল করিম, শরীয়তপুর-২ এনামুল হক শামীম, দিনাজপুর-১ মনোরঞ্জন শীল গোপাল, দিনাজপুর-২ খালিদ মাহমুদ চৌধুরী, ময়মনসিংহ-১০ ফাহমি গোলন্দাজ বাবেল, কুষ্টিয়া-৩ মাহবুব উল আলম হানিফ, চাঁদপুর-৩ ডা. দীপু মনি, বাগেরহাট-১ শেখ হেলাল, মাদারীপুর-২ শাজাহান খান, মাদারীপুর-৩ আবদুস সোবহান গোলাপ, ব্রাহ্মণবাড়িয়া-১ বি এম ফরহাদ হোসেন সংগ্রাম, ব্রাহ্মণবাড়িয়া-৪ আনিসুল হক, মুন্সীগঞ্জ-৩ মৃণাল কান্তি, ভোলা-৩ নুরুন্নবী চৌধুরী শাওন, মাগুরা-১ সাইফুজ্জামান শিখর, টাঙ্গাইল-১ আবদুর রাজ্জাক, সিরাজগঞ্জ-১ মোহাম্মদ নাসিম, নারায়ণগঞ্জ-১ গোলাম গাজী দস্তগীর, খুলনা-২ শেখ জুয়েল, কুমিল্লা-১১ মুজিবুল হক, যশোর-১ শেখ আফিলউদ্দিন, চট্টগ্রাম-৯ আসনে মুহিবুল হাসান চৌধুরী নওফেল, ফেনী-২ নিজামউদ্দিন হাজারী, রাজশাহী-৪ এনামুল হক ও গাজীপুর-৪ সিমিন হোসেন রিমি।
এদিকে আজ সকাল থেকেই দলীয় কার্যালয়ে মনোনয়নপ্রত্যাশী ও তাদের কর্মী-সমর্থকদের ভিড় রয়েছে। মনোনয়নের চিঠি নিয়ে বেরিয়ে এসে অনেকে উচ্ছ্বাস প্রকাশ করেন। তাদের কর্মী-সমর্থকদের স্লোগানে স্লোগানে মুখর বঙ্গবন্ধু এভিনিউ।


কোন মন্তব্য নেই