ঠাকুরগাঁও-৩ এ জোটের প্রার্থী দিলে বিপুল ভোটে হারাবে আওয়ামীলীগ আসনটি!


ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি : ঠাকুরগাঁও জেলার তিনটি আসনের মধ্যে পীরগঞ্জ -রাণীশংকৈল মিলে একটি আসন।এ আসনে দীর্ঘ দেড় যুগ ধরে আওয়ামীলীগের নৌকা প্রতীক না থাকাতে আওয়ামী সমর্থক গোষ্ঠীর মাঝে বেশ অসন্তুষ্ট বিরাজ করছে।তাঁদের চাওয়া-পাওয়া,আশা-আকাংখা এ আসনটিতে আওয়ামীলীগের নিজস্ব প্রার্থী থাকুক।এ নিয়ে নৌকা প্রতীকের দাবি নিয়ে তারা দীর্ঘদিন যাবৎ র্যালিসহ নৌকা প্রতীকের জন্য বিভিন্ন সভা সমাবেশ করে আসছে।কিন্তু মাঠ পর্যায়ের জনগন গত দু'দিন আগে জানতে পারে এ আসনটিতে এবারও জোটের প্রার্থী ইয়াসিন আলীকে মনোয়ন দিচ্ছে। তাই আওয়ামী সমর্থক গোষ্ঠীরা নেত্রীর প্রতি খুব অসন্তোষ প্রকাশ করেছে।যেখানে সেখানে জটলা বেঁধে গল্পের আসর জমেছে, প্রায় সবার মুখে খৈ ফুটেছে এ আসনে জোটের প্রার্থী দিলে বিপুল ভোটে আসনটি হারাবি আওয়ামীলীগ! ক্ষোভের বশে তারা বলছে মারো মারো ভোট সবাই ধানের শীষে মারো,যেহেতু নেত্রী আমাদের নিজস্ব  প্রার্থীকে নৌকা প্রতীক দিলো না।মাঠ পর্যায়ে অনেক গুনগুনানি শোনা যাচ্ছে এ নিয়ে।দীর্ঘ ৫ বছরে বর্তমান এমপি ইয়াসিন আলী কোন কাজ না করে নিজেকে আঁখের গোছাতেই  ব্যস্ত হয়ে পড়েছে।এলাকার কোন উন্নয়ন কার্যে অবদান রাখেনি এমপি ইয়াসিন।আওয়ামীলীগ থেকে তৃণমূল পর্যায়ে উঠে আসা সর্বাধিক আলোচিত ও সমালোচিত প্রার্থী রবিউল ইসলাম রবির নাম বিভিন্ন গোয়েন্দা সংস্হায় এগিয়ে থাকা অনেকের দাবি রবিকে দল থেকে মনোনয়ন দিলে বিপুল ভোটে আসনটি জয়লাভ করবে।কিন্তু এ আসনটিতে নেত্রী জোটের প্রার্থী দেওয়ার মত প্রকাশ করলে রাণীশংকৈল -পীরগঞ্জ বাসী বেশ অসন্তুষ্ট ।এলাকাবাসি চাই তাঁদের আসনে নৌকা প্রতীক আসুক। দীর্ঘ দেড় যুগ ধরে এ আসনে নৌকা প্রতীক  নেই।আশায় আশায় সবাই বুক বেঁধেছে ঠাকুরগাঁও-৩ আসনে নৌকা প্রতীক পাবে, জনগন এখনো তাদের মনোবল হারায়নি যেহেতু এখনো সরকারিবভাবে চূড়ান্ত ঘোষনা হয়নি।তাঁদের দীর্ঘ দিনের দাবি,আশা পূরন করার জন্য এলাকাবাসি ঠাকুরগাঁও-৩ এ নৌকা প্রতীকে প্রার্থীর জন্য জননেত্রীর প্রতি সুদৃষ্টি কামনা করেছেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.