ইতিহাসের এই দিনে : ১৭ নভেম্বর ২০২৫
প্রতিদিনের ঘটনাপ্রবাহ সময়ের সঙ্গে মিলিয়ে ইতিহাসের অংশ হয়ে ওঠে। ঠিক তেমনই ১৭ নভেম্বরও বয়ে এনেছে বহু উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনদের জন্ম-মৃত্যু এবং স্মরণীয় অজস্র অধ্যায়। চলুন, এক নজরে দেখে নেওয়া যাক—
ঘটনাবলি
১২৯২ – জন বালিয়ন স্কটল্যান্ডের রাজা হন।
১৫২৫ – সিন্ধু প্রদেশ হয়ে মোগল সম্রাট বাবর ভারতের পঞ্চম অভিযান পরিচালনা করেন।
১৫৫৮ – প্রথম এলিজাবেথ ইংল্যান্ডের সিংহাসনে আরোহণ করেন।
১৭৯৬ – নেপোলিয়ন অস্ট্রিয়ান বাহিনীকে পরাজিত করেন।
১৮০০ – ওয়াশিংটনে মার্কিন কংগ্রেসের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়।
১৮৩১ – ভেনেজুয়েলা ও ইকুয়েডর বৃহত্তর কলম্বিয়া থেকে পৃথক হয়।
১৮৫৭ – স্যার কলিন ক্যাম্পবেল সিপাহি বিদ্রোহীদের কাছ থেকে লক্ষ্মৌ পুনরুদ্ধার করেন।
১৮৬৯ – ইতিহাসের প্রথম বাইসাইকেল রেসে জেমস মুর বিজয়ী হন।
১৮৭০ – ইউরোপে বিজয়ধারার পর ঐক্যবদ্ধ জার্মান সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়।
১৯২৭ – ওয়াশিংটন ডিসিতে টর্নেডোর আঘাত।
১৯৩৩ – মার্কিন প্রেসিডেন্ট রুজভেল্ট সোভিয়েত ইউনিয়নকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেন।
১৯৭০ – বঙ্গবন্ধুর নেতৃত্বে আওয়ামী লীগ পাকিস্তানের সাধারণ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা লাভ করে।
১৯৮২ – সাদ্দামবিরোধী ইসলামী দলগুলোর সমন্বয়ে ‘ইসলামী বিপ্লবী উচ্চ পরিষদ’ গঠিত হয়।
১৯৯৯ – ইউনেস্কো ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয়।
জন্মদিন
১৮৭০ – মাতঙ্গিনী হাজরা, ভারতীয় স্বাধীনতা সংগ্রামের শহীদ।
১৯২৫ – রক হাডসন, মার্কিন অভিনেতা।
১৯২৮ – কিংবদন্তি অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান কলিন ম্যাকডোনাল্ড।
১৯৩৬ – তারাপদ রায়, বাঙালি কবি ও প্রাবন্ধিক।
১৯৪২ – মার্টিন স্কোরসেজি, অস্কারজয়ী মার্কিন চলচ্চিত্র পরিচালক।
১৯৫২ – রুনা লায়লা, খ্যাতিমান বাংলাদেশি সংগীতশিল্পী।
১৯৫৩ – মিজু আহমেদ, বাংলাদেশি চলচ্চিত্র অভিনেতা।
১৯৮৬ – ন্যানি, পর্তুগিজ ফুটবলার।
মৃত্যুবার্ষিকী
৬৪১ – জোমেই, জাপানের সম্রাট।
১১৮৮ – উসামা ইবনে মুনকিজ, সিরীয় মুসলিম কবি ও কূটনীতিক।
১৫৯২ – তৃতীয় জন, সুইডেনের রাজা।
১৮৫৮ – রবার্ট ওয়েন, ব্রিটিশ সমাজসংস্কারক।
১৯১৭ – অগুস্ত রদ্যাঁ, বিশ্বখ্যাত ফরাসি ভাস্কর।
১৯২৮ – লালা লাজপত রায়, ভারতীয় স্বাধীনতা সংগ্রামী।
১৯৩১ – হরপ্রসাদ শাস্ত্রী, বাঙালি ভারততত্ত্ববিদ ও ভাষাবিদ।
১৯৭১ – দেবকী কুমার বসু, বিখ্যাত বাংলা চলচ্চিত্র পরিচালক।
১৯৭৩ – শ্রীমা, ঋষি অরবিন্দের শিষ্যা।
১৯৭৬ – আবদুল হামিদ খান ভাসানী, বাংলাদেশি রাজনীতিক।
১৯৮৩ – অঞ্জলি মুখোপাধ্যায়, বিশিষ্ট নজরুলসংগীতশিল্পী।
১৯৮৮ – জ্যোতির্ময়ী দেবী, ভারতীয় বাঙালি সাহিত্যিক।
২০০০ – লুই নীল, নোবেলজয়ী পদার্থবিদ।
২০০৬ – ফেরেন্ৎস পুসকাস, কিংবদন্তি হাঙ্গেরীয় ফুটবলার।
২০০৮ – অশোক বন্দ্যোপাধ্যায়, বিজ্ঞানবিষয়ক লেখক।
২০২০ – অলোকরঞ্জন দাশগুপ্ত, বাঙালি কবি ও প্রাবন্ধিক।
অন্যান্য
আনফ্রেন্ড দিবস
নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন

কোন মন্তব্য নেই