পুকুরের মাছ জোরপূূূূর্বক তুলে নিল প্রতিবেশী থানায় অভিযোগ দায়ের
আদিতমারী (লালমনিরহাট) এবার প্রকাশ্য দিনদুপুরে পুকুরের মাছ চুরির দায়ে লালমনিরহাট আদিতমারী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন শাহজাহান আলী নামে এক মৎস চাষি।
মৎস চাষি শাহজাহান আলী আদিতমারী উপজেলার সারপুকুর ইউনিয়নের সবদল বুড়িরঝাড় গ্রামের মৃত আবুল কালামের ছেলে।
অভিযোগে জানা গেছে, বাড়ির পাশের একটি পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের চাষ করে জিবিকা নির্বাহ করে আসছেন মৎস চাষি শাহজাহান আলী। গেল বন্যায় তারসহ প্রতিবেশিদের পুকুরও ডুবে যায়।
বন্যা শেষ হলে জেগে উঠে তার পুকুর পাড়। এ সময় প্রতিবেশী আব্দুর রাজ্জাক, মজিদুল, সুমন ও এমদাদুল তাদের পুকুরের মাছ এসে শাহজাহানের পুকুরে আশ্রয় নিয়েছে মর্মে পুকুর জাল ফেলার ঘোষনা দেন।
এ ঘটনায় তাদের বিরুদ্ধে ৪ অক্টোবর আদিতমারী থানায় একটি লিলিত অভিযোগ দায়ের করেন মৎস চাষি শাহজাহান আলী। বিষয়টি তদন্তে গিয়ে পুলিশ আসামীদেরকে ওই পুকুরের মাছ আরহন করতে নিষেধ করেন। এতে ক্ষিপ্ত হয়ে পরদিন ৫ অক্টোবর দিনদুপুরে আসামীরা জাল ফেলে শাহজাহান আলীর পুকুরের প্রায় অর্ধ লাখ টাকার মাছ চুরি করে নিয়ে যায়। পুকুরে নামতে বাঁধা দেয়ায় আসামীদের হাতে লাঞ্চিত হন মৎস চাষি শাহজাহানের বৃদ্ধা মা ছালেহা ও স্ত্রী মর্জিনা।
এ ঘটনায় পরদিন ৬ অক্টোবর একই থানায় আবারো একটি আগের চারজন আআসামীসহ রাজ্জাকের স্ত্রী পারুল বেগম ও মজিদুলের স্ত্রী ময়না বেগম ৬ জনের নাম উল্লেক করে অভিযোগ দায়ের করেন মৎস চাষি শাহজাহান আলী।
অভিযোগটির তদন্ত কর্মকর্তা আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) হরেশ্বর রায় সাংবাদিককে জানান, মৎস চাষি শাহজাহানের অভিযোগটি তদন্ত চলছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

কোন মন্তব্য নেই