গাইবান্ধায় ঘুর্নিঝড়ে ঘরবাড়িসহ স্কুল বিধ্বস্ত
আবু বক্কর সিদ্দিক, গাইবান্ধা জেলা প্রতিনিধি:
গাইবান্ধায় আকষ্মিক ঘুর্ণিঝড়ে ঘরবাড়ি, গাছপালাসহ বিদ্যালয় ভবন বিধ্বস্ত হয়েছে।
স্থানীয়রা জানান, শুক্রবার রাতে জেলা সদরের বোয়ালী ইউনিয়নের থানসিংহপুর গ্রামের উপর দিয়ে বয়ে যাওয়া ঘুর্ণিঝড়ে ঘরবাড়ি, গাছপালাসহ বিদ্যালয় ভবনের ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে। ঝড়ের তা-বে এলাকার সরবেশ আলী নামের এক দরিদ্র কামার শ্রমিকের একমাত্র বসত বাড়ির ঘর-দরজা সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে। বর্তমানে সে খোলা আকাশের নিচে পরিবার- পরিজন নিয়ে বসবাস করছে। বসছে। বোয়ালী ইউনিয়নের চেয়ারম্যান এমএ মাজেদ খান আব্দিল্লাহ্ বিষয়টি নিশ্চিত করেছেন

কোন মন্তব্য নেই