আদিতমারীতে উপজেলা কাপ ফাইনাল খেলা অনুষ্ঠিত
আদিতমারী (লালমনিরহাট) প্রতিনিধিঃলালমনিরহাট আদিতমারী উপজেলা ইউএনও কাপ ফাইনাল খেলা ০৭ অক্টোবর বিকেলে আদিতমারী জিএস মডেল স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে খেলোয়াড়দের মাঝে চ্যাম্পিয়ান ট্রফি তুলে দেন সমাজ কল্যান প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক শফিউল আরিফ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সিনিয়ার সহ সভাপতি সিরাজুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) রেজাউল আলম সরকার, কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) দেবেন্দ্র নাথ ঊঁরাও, কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল হাসান, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি তাহির তাহু, বীরমুক্তিযোদ্ধা আব্দুল হামিদ মোল্লা, রংপুর বিভাগিয় রেফারী অ্যাসোসিয়েশনেরর প্রতিনিধি আনিছুর রহমান লাডলা ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক ফরহাদ আলম সুমন প্রমুখ।
আদিতমারী উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এ টুর্ণামেন্টে ৮টি দল অংশ গ্রহন করে। ফাইনাল খেলায় ট্রাইবেকারে কালীগঞ্জের কাকিনা দলগ্রাম একাদশকে ৪-৩ গোলে হারিয়ে ফুলবাড়ি একাদশ চ্যাম্পিয়ান ট্রফি ছিনিয়ে নেয়। সর্বচ্চ গোলদাতা নির্বাচিত হয় ফুলবাড়ি একাদশে রনি ও সেরা খেলোয়ার নির্বাচিত হয় কাকিনা দলগ্রাম একাদশের দিপু।

কোন মন্তব্য নেই