গাইবান্ধায় ২ প্রতিষ্ঠানের নব-নির্মিত ভবনের উদ্বোধন

Gaibandha-0001

আবু বক্কর সিদ্দিক, গাইবান্ধা জেলা প্রতিনিধি: গাইবান্ধায় ২ শিক্ষা প্রতিষ্ঠানের একাডেমিক ভবনের উদ্বোধন করা হয়েছে।
শনিবার জেলা সদরের মালিবাড়ি ইউনিয়নের মৌজা মালিবাড়ি মানাসেরপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ও দাড়িয়াপুর হাজী ওসমান গণি ডিগ্রী কলেজের ৪ তলা একাডেমিক ভবনের উদ্বোধন করেন- জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি।  এসময় উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক ও উক্ত কলেজের গভর্ণিংবডির সভাপতি- গৌতম চন্দ্র পাল, উপজেলা নির্বাহী অফিসার- আলিয়া ফেরদৌস জাহান, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক- রেজাউল করিম রেজা, মৃদুল মোস্তাফিজ ঝন্টু, এছাড়া, আওয়ামী লীগ ও এর অঙ্গ- সংগঠনের বিন্ন স্তরের নেতৃবৃন্দ।  উদ্বোধনী আলোচনা সভার প্রধান অতিধি- হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি বলেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের অন্যান্য উন্নয়নের পাশাপাশি শিক্ষার উন্নয়নকে সর্বাধিক গুরুত্বারোপ করেছেন। কেননা, শিক্ষা ছাড়া দেশ ও জাতির সার্বিক উন্নয়ন ও কল্যাণ সাধিত হতে পারে না। সেজন্য তিনি সরকারের পাশাপাশি এসমস্ত শিক্ষা প্রতিষ্ঠান সুষ্ঠুভাবে পরিচালনা এবং শিক্ষার উন্নয়নে বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও এতদঞ্চলের মানুষদের এঁগিয়ে আসার আহবান জানান। সেজন্য তিনি এদেশের মানুষের সার্বিক কল্যাণ ও দেশের ক্রমবর্ধমান উন্নয়নে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগকে ভোট দিয়ে পুনঃরায় নির্বাচিত করার আহবান জানান।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.