আরো ৭ মাস সময় পেলো বিজিএমইএ

আরো ৭ মাস সময় পেলো বিজিএমইএ

বিজয় ডেস্ক: রাজধানীর হাতিরঝিলে বেআইনিভাবে নির্মিত ১৬ তলা ভবন ভেঙে ফেলতে পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএকে আরো সাত মাস সময় দিয়েছে সর্বোচ্চ আদালত।

ওই ভবনটি ভাঙার জন্য আরো এক বছর সময় চেয়ে বিজিএমইএর করা আবেদনের শুনানি করে দায়িত্বপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞার নেতৃত্বে পাঁচ বিচারকের আপিল বিভাগ রবিবার এ আদেশ দেয়।

রিভিউ আবেদন খারিজ হয়ে যাওয়ার পর গত মার্চে বিজিএমইএর আবেদনে আপিল বিভাগ ছয় মাস সময় দিয়েছিল, যা শেষ হয় ১২ সেপ্টেম্বর। এরপর থেকেই নতুন করে সাত মাস গণনা শুরু হবে।

শুনানিতে বিজিএমইএর আইনজীবীকে উদ্দেশ্য করে বিচারপতি ওয়াহ্হাব মিঞা বলেন, এটাই শেষ সুযোগ। এরপর আর সময় চাইবেন না। এর মধ্যে যা করার করবেন।

আদালতে বিজিএমইএ-এর পক্ষে শুনানিতে ছিলেন অ্যাডভোকেট কামরুল হক সিদ্দিকী। অন্যদিকে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.