বাসা থেকে আইসিডিডিআরবিতে গেলেন প্রধান বিচারপতি
ঢাকা: রাজধানীর হেয়ার রোডের সরকারি বাস ভবন থেকে বের হলেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা।
রোববার সকাল ৮টায় বাসা থেকে বের হয়ে ইন্টারন্যাশনাল সেন্টার ফর ডাইরিয়াল ডিজিজ রিসার্চ অব বাংলাদেশ (আইসিডিডিআরবি) হাসপাতালে যান প্রধান বিচারপতি।
সেখানে তিনি প্রায় এক ঘণ্টা অবস্থান নেয়ার পর ফের বাসার দিকে রওয়ানা দেন।
সকাল ৯টার দিকে হেয়ার রোডের বাসায় ফেরেন সুরেন্দ্র কুমার সিনহা।
এসময় তার সঙ্গে নিয়মিত প্রটোকল সদস্য ও গাড়িবহর ছিল।
সূত্র জানায়, প্রধান বিচারপতি চিকিৎসার জন্য আইসিডিডিআরবিতে যান। চিকিৎসা নিয়ে সেখান থেকে বাসায় ফেরেন তিনি।
বর্তমানে এক মাসের ছুটিতে আছেন প্রধান বিচারপতি।
তবে, বিএনপির অভিযোগ সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায় ও এর পর্যবেক্ষণের জেরে সরকার জোর করে প্রধান বিচারপতিকে ছুটিতে পাঠাতে বাধ্য করেছেন।

কোন মন্তব্য নেই