কুমারখালীতে ইলিশ ধরার অভিযোগে ১০ জেলের কারাদণ্ড

ইলিশ ধরার অভিযোগে ১০ জেলের কারাদণ্ড

নিউজ ডেস্ক: কুষ্টিয়ার কুমারখালীর পদ্মা নদীতে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার অভিযোগে ১০ জেলেকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

রবিবার ভোরে পদ্মা নদীর কুমারখালীর খাসচর এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিনুর রহমান এ আদালত পরিচালনা করেন। এ সময় অভিযুক্তদের একমাসের কারাদণ্ড দেয়া হয়।

কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, মা ইলিশ সংরক্ষণে এসময় ৫টি নৌকা ১০ হাজার মিটার কারেন্ট জালসহ ১০ জেলেকে আটক করা হয়। জব্দকরা কারেন্ট জাল পুড়িয়ে ফেলার আদেশ দেন ভ্রাম্যমাণ আদালত এবং জেলেদের কাছ থেকে জব্দকৃত ৫টি নৌকা নিলামে বিক্রির আদেশের পাশাপাশি আটক ১০ জেলেকে ১ মাস করে কারাদণ্ডের আদেশ দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. শাহিনুর রহমান।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.