গোবিন্দগঞ্জে আসামী ছিনিয়ে নিতে জনতার হামলায় ৪ পুলিশ আহতঃ ৮ রাউন্ড

গাইবান্ধা-1-620x330


আবু বক্কর সিদ্দিক, গাইবান্ধা জেলা প্রতিনিধি :

গাইবান্ধার গোবিন্দগঞ্জে রংপুর চিনিকলের জমি থেকে গত বছর সাঁওতালদের উচ্ছেদের সময় তাদের উপর হামলা ঘটনায় দায়ের করা মামলার এক আসামীকে গ্রেপ্তার করতে গিয়ে জনতার হামলার শিকার হয়ে ৪ পুলিশ আহত হয়েছেণ। এসময় ৮ রাউ- গুলি ছুঁড়ে পুলিশ।

জানা যায় রবিবার রাতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)’র ৪ সদস্য আহত হয়েছে হাসপাতালে ভর্তি হয়েছেন। উপজেলার সাপমারা ইউনিয়নের সাহেবগঞ্জ বাজারে দিকে এ ঘটনা ঘটে। পিবিআই, গাইবান্ধা’র ইনচার্জ অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন বলেন, গাইবান্ধা পিবিআইয়ের সদস্যরা সাহেবগঞ্জ বাজারের দীপক সেলুন ঘরের সামনে থেকে মামলার অন্যতম আসামী সাপমারা ইউপি সদস্য শাহ আলমকে গ্রেপ্তারের পর তার পক্ষের ২৫/৩০ জন লোক লাঠিসোটাসহ আমাদের উপর হামলা করে শাহ আলমকে ছিনিয়ে নিতে চেষ্টা করে। এসময় পিবিআইয়ের এস আই প্রভাত কুমার ও মোজাম্মেল হক, এএস আই শাহজালাল ও কনস্টেবল বজলুর রশীদ আহত হন। এদের মধ্যে এএসআই শাহ জালাল মাথায় গুরুতর আঘাত প্রাপ্ত হওয়ায় তাকে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে ৮ রাউন্ড গুলি ছোঁড়া হয়।

থানার ওসি মজিবুর রহমান জানান, আসামী ছিনিয়ে নেয়ার জন্য পুলিশের উপর হামলার ঘটনায় সোমবার থানায় মামলা দায়ের হয়েছে। অভিযুক্তদের গ্রেফতারে তৎপরতা চলছে।

উল্লেখ্য, গত বছর ৬ নভেম্বর রংপুর চিনিকলের সাহেবগঞ্জ ইক্ষু খামারের জমি থেকে সাঁওতালদের উচ্ছেদ করতে গিয়ে তাদের উপর  হামলা, লুটপাট, অগ্নিসংযোগ ও ৩ সাঁওতাল মৃত্যুর ঘটনা ঘটে। এ ঘটনায় সাঁওতাল সম্প্রদায়ের পক্ষ থেকে থোমাস হেমরম বাদী হয়ে স্থানীয় এমপিসহ ৩৩ জনকে আসামী করে একটি মামলা করেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.