ডোমারে আওয়ামী যুবলীগের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
আনিছুর রহমান মানিক, ডোমার, (নীলফামারী) প্রতিনিধিঃ ডোমার(নীলফামারী)প্রতিনিধিঃ নীলফামারীর ডোমারে আওয়ামী যুবলীগের ৪৫ তম প্রতিষ্টা বার্ষিকী পালিত হয়েছে। শনিবার সকাল ১১টায় ডাকবাংলো হতে একটি বর্ণাঢ্য র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে সেখানেই আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি (ভারপ্রাপ্ত) মঈনুদ্দীন আহম্মেদ মিল্টনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক খায়রুল আলম বাবুল। এতে প্রধান বক্তা ছিলেন জেলা যুবলীগের সভাপতি এ্যাডভোকেট রমেন্দ্রনাথ বর্ধন বাপী। অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাঈদ মামুদ।এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বসুনিয়া,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ,পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ময়নুল হক,বোড়াগাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মনজুর আহমেদ (ডন),উপজেলা ছাত্রলীগের সভাপতি ওয়াসিফ আহমেদ সোহাগ,উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল মালেক,উপজেলা শ্রমিকলীগের সভাপতি,আব্দুল ওয়াদুত প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম(রিমুন)।

কোন মন্তব্য নেই