সুগন্ধকে ধরে রাখুন দীর্ঘ সময়

সুগন্ধকে ধরে রাখুন দীর্ঘ সময়

বিজয় ডেস্ক: যারা বাইরে বের হলেই ঘেমে অস্থির হয়ে যান সাধারনত তারাই সুগন্ধি বা পারফিউম ব্যবহার করেন। আবার অনেকে সারাদিন সতেজ থাকতে পারফিউম ব্যবহার করেন। বডি স্প্রে বা পারফিউম ব্যবহারের পর কিছুক্ষণ যেতেই হালকা হতে থাকে সুগন্ধ।

তাই দিনের শেষ পর্যন্ত পারফিউমের সুগন্ধ ধরে রাখবেন যেভাবে-

ময়াশ্চারাইজ
পারফিউম ব্যবহারের পর ময়াশ্চারাইজার লাগিয়ে নিলে সুগন্ধ থাকবে বেশিক্ষণ। ত্বকের যে অংশে পারফিউম বা সুগন্ধী লাগিয়েছেন তার উপর নন-সেন্টেড ময়শ্চারাইজার লাগিয়ে নিন।

ঠাণ্ডা জায়গা
গোসলের পর ব্যবহারের জন্য অনেকেই পারফিউম বাথরুমে রাখেন। কিন্তু আলো জ্বালালে, গোসল করলে গরম বাষ্পে সুগন্ধ নষ্ট হয়ে যায়। অন্ধকার, ঠাণ্ডা, শুকনো জায়গায় পারফিউম রাখুন। এতে সুগন্ধ ধরে রাখতে পারবেন।

ভেসলিন
পারফিউম ব্যবহারের আগে কব্জি বা ত্বকের অন্যন্য অংশে ভেসলিন লাগিয়ে নিন। এতে আর্দ্র ত্বকে সুগন্ধ আটকে যাবে।

গোসলের ঠিক পর স্প্রে
গোসলের পরই পারফিউম বা বডি স্প্রে ব্যবহার। এক্ষেত্রে জামা কাপড় পরার পর পারফিউম ব্যবহার করবেন।

ঘষবেন না
অনেকেই পারফিউম স্প্রে করার পর দুই কব্জি ঘষে নেন, বা আঙুলের মাথা দিয়ে কানের পিছনে ঘষতে থাকেন। এটা করলে সুগন্ধ দীর্ঘস্থায়ী হয় না।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.