পলাশবাড়িতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার


আবু বক্কর সিদ্দিক, গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ পলাশবাড়িতে সোয়া ২ লক্ষাধিক টাকা মূল্যের হিরোইন ও ইয়াবাসহ রবিউল ইসলাম(২৬) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গয়েন্দা (ডিবি) পুলিশ।

জানা যায়, বৃহস্পতিবার রাতে উপজেলার মেসার্স সাবিদ ষ্টিল ফার্ণিচারের দোকানের সামন রবিউলকে আটক করার পর তার দেহ তল্লাশি করে ২’শ ৪২ পিচ ইয়াবা যার আনুমানিক মূল্য ৯৬ হাজার ৮’শ ও এক লাখ ৩০ হাজার টাকা মূল্যের হিরোইনসহ মোট ২ লাখ ২৬ হাজার ৮’শ টাকার মাদক দ্রব্য উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত রবিউল উপজেলার উদয় সাগর গ্রামের বজলার রহমানের পুত্র। তার বিরুদ্ধে বেশ কয়েকটি মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে। বিষয়টি নিশ্চিত করে জেলা গয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম মেহেদী হাসান জানান,  এব্যাপারে সদর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে রবিউলের বিরুদ্ধে আরও একটি মামলা রুজু পূর্বক তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.