নাটোরে জেএসসি পরীক্ষা দিতে যাওয়ার সময় অটো ভ্যান উল্টে শাওনের মৃত্যু
নাটোর প্রতিনিধি: নাটোরের সিংড়ায় জেএসসি পরীক্ষা দিতে যাওয়ার সময় অটোভ্যান উল্টে শাওন আহমেদ নামে এক পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ রবিবার সকালে উপজেলার শেরকোল বাজারে এই দূর্ঘটনা ঘটে। নিহত শাওন আহমেদ সিংড়ার ডাক মন্ডপ গ্রামের জয়েন উদ্দিনের ছেলে ও হামির ঘোষ উচ্চ বিদ্যালয়ের ছাত্র। তবে ভ্যানে থাকা অন্য যাত্রীদের তেমন কোন ক্ষয়ক্ষতি হয়নি।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম ও নিহতের পরিবার জানায়, শাওন আহমেদ সকালে বাড়ী থেকে বের হয়ে অটোভ্যান যোগে সিংড়ার দমদমা পাইলট উচ্চ বিদ্যালয়ে যাচ্ছিল পরীক্ষা দিতে। পথে উপজেলার শেরকোল বাজালে অটোভ্যানটি নিয়ন্ত্রন হারিয়ে সড়কের পাশে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তবে অটো ভ্যানে থাকা অন্য যাত্রীদের তেমন কোন ক্ষয়ক্ষতি হয়নি। দুইজনকে ঘটনাস্থলেই প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে সিংড়া থানায় নিয়ে যায়। বর্তমানে মৃতদেহটি থানায় রয়েছে।
এদিকে ঘটনাস্থলে থাকা প্রত্যক্ষদর্শীরা জানান, অটো ভ্যানটি দ্রুত গতিতে চলার কারনে এই দুর্ঘটনাটি ঘটেছে। এই মহাসড়ক দিয়ে চলাচলকারী অটো রিক্সা ও ভ্যানগুলো বেপরোয়া গতিতে চলাচল করার জন্য মাঝে মাঝেই এমন ছোট বড় দূর্ঘটনা ঘটে। এর প্রতিকার করা অত্যন্ত জরুরী।


কোন মন্তব্য নেই