সমাবেশে আসতে বাধা দেওয়া হয়েছে: অভিযোগ খালেদার


 বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে সমাবেশে আসতে বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি।

আজ রবিবার বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির সমাবেশে বক্তব্য দেওয়ার সময় এ অভিযোগ করেন তিনি।

খালেদা জিয়া বলেন, আমাদের সমাবেশ যাতে না হয় সেজন্য বাধা দেওয়া হয়েছে। পথে পথে বাধা। রাতে হোটেলে তল্লাশি করা হয়েছে। গণপরিবহন বন্ধ করে দেওয়া হয়েছে যাতে জনগণ সমাবেশে আসতে না পারে। আমাকে বাধা দেওয়ার চেষ্টা করা হয়েছে। গুলশান ১ গোলচত্বরে কয়েকটি খালি বাস দাঁড় করিয়ে রাখা হয়েছিল। বাসগুলোতে চালক ছিল না। পরে অনেক কষ্ট করে আমি সমাবেশে এসেছি।

খালেদা জিয়া বলেছেন, এর দ্বারা সরকার ছোট মনের পরিচয় দিয়েছে। কৃত্রিম যানজট সৃষ্টি করে সমাবেশে আসতে বাধা দেয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

সমাবেশে খালেদা জিয়া বলেন, ‘বহুদলীয় গণতন্ত্রে মত-পথের ভিন্ন থাকবেই। তবে সবাইকে এক হয়ে দেশের জন্য কাজ করতে হবে।’

এ সময় তিনি নির্দলীয় সরকারের অধীনে আগামী সংসদ নির্বাচনে দাবি করেন। আওয়ামী লীগের অধীনে সুষ্ঠু নির্বাচনে হতে পারে না বলে মন্তব্য করেন। এছাড়া নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের দাবি জানান তিনি। নির্বাচনে ইভিএম ব্যবহার না করার দাবি জানান বিএনপি চেয়ারপারসন।

সদ্য পদত্যাগ করা প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাকে নিয়েও কথা বলেন খালেদা জিয়া। অভিযোগ করেন, সরকার এজেন্সির লোক পাঠিয়ে বিচারপতি সিনহাকে পদত্যাগে বাধ্য করেছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.