দিনাজপুর-০১ আসনে মনোনয়ন প্রত্যাশী মোঃ আমিনুল ইসলামের গনসংযোগ
মোঃ সিদ্দিক হোসেন দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুর-০১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের মনোনয়ন প্রত্যাশী সাবেক সংসদ সদস্য ও বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলামের উপস্থিতিতে শনিবার রাতে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার মরিচা ইউনিয়নের মাস্টারের মোড় নামক স্থানে ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে নির্বাচনী গণসংযোগ অনুষ্ঠিত হয়। তিনি তার বক্তব্যে বলেন, বিগত সরকারের আমলে যে উন্নয়ন হয়নি তা বর্তমান আওয়ামীলীগের সরকার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখহাসিনার আমলে সম্ভব হয়েছে। মুক্তিযোদ্ধা ভাতা, প্রতিবন্ধী, বয়স্ক ও বিধবা ভাতা, শিক্ষা ভাতা, বিনামূল্যে ছাত্রীদের লেখাপড়া, বিনামূল্যে বই বিতরণ সহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে ২০২১ সালের মধ্যে মধ্য আয়ের দেশে পরিণত করার জন্য ব্যাপক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। আমি ১৯৯১ সালে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর বীরগঞ্জ উপজেলার শতগ্রাম ইউনিয়নের ঝাড়বাড়ী ডিগ্রী কলেজ, মরিচা ইউনিয়নের গোলাপগঞ্জ ডিগ্রী কলেজ, কাহারোল উপজেলা কাহারোল মহিলা কলেজ, জয়নন্দ ডিগ্রী কলেজ, ১৫টি মাধ্যমিক বিদ্যালয় ও শতাধিক প্রাথমিক বিদ্যালয় স্থাপিত করে উচ্চ শিক্ষিত বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থান করে দিয়েছেন। ২০১৪ সালে উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর শিক্ষার গুণগতমান উন্নয়নের লক্ষ্যে ব্যাপক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। ১৯৭১ সালের যুদ্ধপরাধী জামাত-বিএনপি থেকে সকলকে সজাগ থাকতে হবে। ১১তম জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-১ আসনে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে মনোনয়ন দিলে বিপুল ভোটে আমি নির্বাচিত হবেন বলে আশাবাদী।


কোন মন্তব্য নেই